আজ দেশে ফিরছে নির্মাতা অঞ্জনের মরদেহ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএম

ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ ভারত থেকে দেশে ফিরছে অঞ্জনের মরদেহ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভারতের বেঙ্গালুরু থেকে ঢাকায় আনা হবে তাঁকে।

জাহিদুর রহিম অঞ্জনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জোহর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। নির্মাতা মুহম্মদ কাইউম জানান, বিমানবন্দর থেকে অঞ্জনের মরদেহ নেওয়া হবে মোহাম্মদপুরের আল মারকাজুলে। সেখানে গোসল শেষে অঞ্জনকে নেওয়া হবে তাঁর ধানমন্ডির বাসায়। বুধবার রাতে নির্মাতার মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে।

বৃহস্পতিবার সকালে জাহিদুর রহিম অঞ্জনের মরদেহ নেওয়া হবে তাঁর কর্মস্থল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সেখান থেকে বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটসহ আরও কয়েক জায়গায় অঞ্জনের মরদেহ নেওয়ার কথা শোনা যাচ্ছে।

বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অঞ্জন। বিগত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে মারা যান এই গুণী নির্মাতা।

জাহিদুর রহিম অঞ্জনের প্রথম ছবি ‘মেঘমল্লার’ মুক্তি পায় ২০১৪ সালে। তিনটি শাখায় জাতীয় পুরস্কার পায় ছবিটি। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘমল্লার’ ছিল তার প্রথম ফিচার ফিল্ম। ছবিটি ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় তাঁকে।

সরকারি অনুদানে সবশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। ইতিমধ্যে ছবির পোস্টারও প্রকাশ হয়েছে। গত বছর ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা এবং নিজের অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি। খুব শিগগির সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে আগ্রহী ছিলেন।

জাহিদুর রহিম অঞ্জন বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর