বাজেটের ৬ গুণ ব্যবসা, এবার ওটিটি ট্রেন্ডিংয়ের শীর্ষে এই দক্ষিণী ছবি

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯:০০ এএম

চলতি বছর এরইমধ্যে বেশকিছু বলিউড ছবি মুক্তি পেয়েছে। তবে সেগুলো খুব একটা সাড়া ফেলতে পারেনি। বলিউডে যখন ব্লকবাস্টার খরা, তখন ভারতজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে এই দক্ষিণী ছবি, যার শিরোনাম ‘সংক্রান্তিকি ভাস্তুনম’। যেখানে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ৬৪ বছর বয়সী সুপারস্টার ভেঙ্কটেশ দুগ্গুবতী। ২০২৫ সালে সর্বোচ্চ আয়কারী ছবির নজির গড়েছে এটি।

কমেডি-অ্যাকশন ঘরানার এই সিনেমায় ভেঙ্কটেশ রয়েছেন ‘ওয়াইডি রাজু’ চরিত্রে। মূল গল্প তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। ওয়াইডি রাজু একজন জাঁদরেল পুলিশ কর্মকর্তা। কিন্তু কোনো এক কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে, এক হাই-প্রোফাইল ব্যক্তি অপহরণের শিকার হওয়ার পরই ওয়াইডি রাজুকে আবারও ডিউটিতে ডাকা হয়। সেই মামলা সমাধান করার দায়িত্ব তাকেই দেওয়া হয়। 

অন্য একটি দৃশ্যে ভেঙ্কটেশ দুগ্গুবতী ও ঐশ্বরিয়া রাজেশ। ছবি: সংগৃহীত

সিনেমা হলে মুক্তির পর ছবিটি দর্শক মাতিয়েছে। এবার ওটিটিতে ‍মুক্তির পরও ম্যাজিক দেখাচ্ছে সংক্রান্তিকি ভাস্তুনম। কয়েকদিনের মধ্যেই এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ ছবিটি দেখা যাচ্ছে।

সংক্রান্তিকি ভাস্তুনম’র নির্মাণ ব্যয় ছিল ৫০ কোটি রুপি। মুক্তির পর দেখা যায়, বাজেটের তুলনায় ৬ গুণ ব্যবসা করেছে এই ছবি, যা রীতিমতো ইতিহাস গড়েছে। সারা বিশ্বে এটি ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন অনিল রবিপুড়ি। গল্প লিখেছেন এস কৃষ্ণ, জি আদি নারায়ণ ও অনিল রবিপুড়ি। এতে ভেঙ্কটেশ দুগ্গুবতী ছাড়াও অভিনয় করেছেন মীনাক্ষি চৌধরি, ঐশ্বরিয়া রাজেশ, উপেন্দ্র লিমায়ে, সাই কুমার প্রমুখ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজন চলাকালে প্রযুক্তিগত সমস্যার কারণে লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম টফি। বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে...
দেশে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও প্রিমিয়ার শোতে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা...
প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন...
প্রতি মাসে দর্শকদের জন্য নিয়মিত নতুন পর্ব উপহার দেন। কিন্তু এবার নিজের কণ্ঠস্বরই হারানোর শঙ্কায় পড়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। গলায় সিস্ট ধরা পড়ায় চিকিৎসকরা...
যমুনার তীর রক্ষায় প্রস্তাবিত প্রকল্পগুলো আলোর মুখ না দেখায় বগুড়ায় ভাঙনের ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ নদীর দুই তীরের ৪১ কিলোমিটার এলাকা। কর্মকর্তারা বলছেন, নদী ভাঙন রোধে জরুরি মেরামত কাজ চলছে।...
শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, খুঁটিতে বেঁধে রাখার আগে তার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া...
চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলি করে যুবদলের এক নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার পাহাড়তলীতে এই ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদুল হক চৌধুরি। তিনি রাঙ্গুনিয়ার যুবদলের যুগ্ম...
ইরানে অর্থ স্থানান্তরের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে ইরানে প্রায় ৩০০ কোটি ডলার পাঠানোর যে দাবি করা হয়েছে, তা...
লোডিং...

এলাকার খবর