প্রযুক্তি টিপস

হোয়াটসঅ্যাপে ড্রাফট মেসেজ খুঁজে পাবেন যেভাবে

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৪:৩৫ পিএম

ডিজিটাল মাধ্যমে দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী ৩০০ কোটি মানুষ বর্তমানে এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপটি ব্যবহার করে থাকে। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার মালিকানাধীন এই অ্যাপটি’তে নিত্যনতুন সব ফিচার যুক্ত করা হয় প্রায় নিয়মিতভাবেই। নতুন ফিচার নিয়ে আসার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তাঁদের ব্যবহারকারীদের চাহিদা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে থাকে, যাতে করে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা যায়। এই লক্ষ্যেই গত বছরের নভেম্বরে অ্যাপটি ‘মেসেজ ড্রাফটস’ নামে নতুন একটি ফিচার নিয়ে আসে। ফিচারটির সুবিধা ও এর ব্যবহার নিয়েই আজকের আলোচনা।

মেসেজ ড্রাফটস ফিচারটি কী, কীভাবে ব্যবহার করতে হয়?
হোয়াটসঅ্যাপে প্রায়শই দেখা যায় যে, ব্যবহারকারীরা কোনো একটি মেসেজ টাইপ করার সময় মেসেজটি পুরোপুরি শেষ না করেই অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। হয়তো ফোনে বা হোয়াটসঅ্যাপে আগত কোনো কল রিসিভ করতে হয়েছে, কিংবা অন্য কোনো মেসেজের রিপ্লাই লিখতে হয়েছে। অথবা স্মার্টফোনটি রেখে অন্য কোনো কাজে হাত দিয়েছেন। 

কারণ যা-ই হোক না কেন, ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট চ্যাটে (ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে) যে মেসেজটি টাইপ করছিলেন সেটি তিনি সম্পন্ন করেননি। কিন্তু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় ব্যবহারকারী হয়তো ভুলে যেতে পারেন অসম্পূর্ণ ড্রাফট মেসেজটির কথা। কিংবা এমনটাও হতে পারে যে, অসম্পূর্ণ মেসেজের কথা ব্যবহারকারীর মনে আছে কিন্তু কাকে বা কোন গ্রুপে লিখছিলেন সেটা মনে নেই। আবার এমনও হতে পারে, অসম্পূর্ণ ড্রাফট মেসেজটির কথা কয়েক ঘন্টা পর মনে পড়ল ব্যবহারকারীর। ততক্ষনে মেসেজটি যে প্রসঙ্গে লেখা হচ্ছিলো তা-ই শেষ হয়ে গিয়েছে, কিংবা আলোচনা অন্য প্রসঙ্গে চলে গেছে। 

এই সমস্যার সমাধান দিতেই হোয়াটসঅ্যাপ ‘মেসেজ ড্রাফটস’ ফিচারটি নিয়ে এসেছে। এই ফিচারটির কল্যাণে যেকোনো অসম্পূর্ণ মেসেজ, অর্থাৎ ড্রাফট মেসেজ, সহজেই চোখে পড়বে ব্যবহারকারীর। কীভাবে? 

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ চ্যাটে লিখে রাখা একটি মেসেজ (যেটি এখনও শেষ করে পাঠানো হয়নি) এখন ‘ড্রাফটস’ নামে আলাদাভাবে চিহ্নিত হয়ে থাকে। সহজে চোখে পড়ার জন্য ‘ড্রাফটস’ শব্দটি সবুজ রঙে (হোয়াটসঅ্যাপের থিম কালার) হাইটলাইট হয়ে থাকে। ফলে ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ওপেন করলেই বুঝতে পারেন কোন চ্যাটে (ব্যক্তিগত বা গ্রুপ) তার অসম্পূর্ণ বা ড্রাফট মেসেজ আছে। 

এবার ব্যবহারকারী নির্দিষ্ট চ্যাটটি ওপেন করলেই ড্রাফট মেসেজটি পেয়ে যাবেন ঠিক ততটুকুই যতটা তিনি ইতোপূর্বে লিখে রেখেছেন। এবারে মেসেজটি সম্পন্ন করে পাঠিয়ে দেওয়ার পালা।

এভাবেই ‘মেসেজ ড্রাফটস’ ফিচারটির কল্যাণে হোয়াটসঅ্যাপে এখন খুব সহজেই অসম্পূর্ণ বা ড্রাফট করা মেসেজ খুঁজে পেতে পারেন ব্যবহারকারীরা।

তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু নতুন প্রযুক্তিই নয়। ধীরে ধীরে এটি বদলে দিচ্ছে পুরো ইন্টারনেটের চেহারা। তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অনলাইন কেনাকাটা, সব ক্ষেত্রেই বাড়ছে এআইয়ের প্রভাব।...
ইতালির বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। ‘লুসে’ নামের এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি...
‘রবি এলিট’ প্রোগ্রামে যুক্ত হয়েছে আরও ১৬টি ব্র্যান্ড। এখন থেকে এসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ও সেবায় ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও এর মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর