বিরতি ভেঙে প্লেব্যাকে মিলা

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১২:১২ পিএম

দীর্ঘদিন ধরেই গানে আগের মতো নিয়মিত নন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। একসময় তাঁর ‘বাবুরাম সাপুড়ে’ গানটি শ্রোতাদের মুখে মুখে ফিরেছে। তবে ব্যক্তিজীবনে নানা সমস্যার কারণে হঠাৎ নিজেকে আড়াল করে নেন এই গায়িকা।

বিয়ে ও সংসার এবং পরবর্তী সময়ে বিচ্ছেদ ও মামলা—এসব নিয়েই কেটেছে সময়। ফলে দীর্ঘদিন ধরে তাঁকে সেভাবে নতুন গানে পাওয়া যায়নি। দেখা যায়নি প্লেব্যাকেও। অবশেষে বিরতি ভেঙে গত বছর থেকেই গানে ফিরেছেন তিনি। অংশ নিয়েছেন স্টেজ শোতে। এবার প্লেব্যাকেও ফিরলেন এ পপতারকা। 

ঈদে মুক্তি প্রতিক্ষীত নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ নামের একটি ছবিতে গেয়েছেন মিলা। ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’—এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। 

এ প্রসঙ্গে মিলা বলেন, ‘যখন শুনলাম শওকত আলী ইমনের সুরে গাওয়ার সুযোগ রয়েছে, তখন আর দ্বিতীয়বার ভাবিনি। এ সুযোগ লুফে নিলাম। বেশ ভালোলাগা নিয়েই গানটিতে কণ্ঠ দিয়েছি। ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান, এটি তেমনই একটি গান। শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পুরণ করবে বলে আমার বিশ্বাস।’ 

এদিকে, ঈদুল ফিতরে নতুন কোনো গান আসছে না বলেও জানিয়েছেন এ পপতারকা। তবে ঈদের পর কনসার্টে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ইনসাফ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। শুধু তাই নয়, এ ছবিতে নায়ক হিসেবে রয়েছেন শরীফুল রাজ। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
লোডিং...

এলাকার খবর