শিক্ষক ফারহানের ছাত্রী যখন ফারিন!

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০১:৪০ পিএম

গ্রামের শিক্ষিত ও নিম্নবিত্ত পরিবারের ছেলে শফিক। পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি সংসার চালানোর জন্য ঘর ভাড়া নিয়ে ব্যাচ আকারে কলেজ শিক্ষার্থীদের পড়ায়। শফিক পড়াশোনা ও শিক্ষকতার প্রতি অত্যন্ত সিরিয়াস।

এমনই এক সিরিয়াস শিক্ষকের ভূমিকায় দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে।

অন্যদিকে, একই ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যানের আদরের কন্যা কেয়া আক্তার। পড়াশোনার চেয়ে উদাসীন থাকতেই বেশি পছন্দ করে। সেই কেয়াও মাস্টার শফিকের কাছে পড়তে আসে। এতে শফিক ও কেয়ার মধ্যে তৈরি হয় নানা জটিলতা।

এমনই এক উদাসীন শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের অন্যতম মুখ ফারিন খান।

ফারিন ও ফারহান। ছবি: সিএমভিসিরিয়াস শিক্ষক আর উদাসীন ছাত্রীর এই ভিন্ন গল্প নিয়ে ‘লাভ ইউ টিচার’ নামে ঈদের নাটক বানিয়েছেন তৌফিকুল ইসলাম।

গল্পটিও নির্মাতার নিজস্ব। সিএমভি’র ব্যানারে নির্মিত ‘লাভ ইউ টিচার’ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘শিক্ষক-ছাত্রীর মধ্যকার প্রেমের ঘটনা নতুন নয়। তবে আমাদের গল্পটি পুরনো গল্পের ইউনিক ভার্সন। প্রেম, বিরহ, ফান— গল্পটিতে সবই থাকছে। শিক্ষকের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন অভিনেতা ফারহান। ছাত্রীর চরিত্রে ফারিন মিশে গেছেন। দর্শকরা গল্পটি উপভোগ করবেন, নিশ্চিত।’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
অভিনেতা জিয়াউল হক পলাশ এখন দর্শকদের কাছে পরিচিত এক মুখ। ভিন্নধর্মী অভিনয় আর কমেডির মাধ্যমে অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। তবে পর্দার হাসির আড়ালে লুকিয়ে আছে তার দীর্ঘ সংগ্রামের গল্প।...
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান কিডস টিউটোরিয়াল। শনিবার রাজধানীর সার্কিট হাউজ রোডে স্কুলটির...
আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে টিভি চ্যানেলের পর্দায় রয়েছে বিশেষ অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত, নাটক ও চলচ্চিত্রের মতো নানা আয়োজন থাকছে ছোটপর্দায়। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর