ট্রাম্পের শুল্কের ধাক্কায় এশিয়ার শেয়ারবাজারে ধস

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১০:০৪ পিএম

বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার তাঁর এই ঘোষণার পর দেশে দেশে শেয়ারবাজারে ধস নেমেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় আস্বাভাবিকভাবে বেড়ে গেছে সোনার দাম। এশিয়ার দেশগুলোতে যেমন চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। অথচ একদিন আগেও চাঙা ছিল এশিয়ার শেয়ারবাজারগুলো। লাভের মুখ দেখেছিল যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শেয়ারবাজার খোলার পরপরই অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক দ্রুত নামতে শুরু করে। যদিও ডলারের তুলনায় জাপানের মুদ্রা ইয়েনের দর বেড়েছে।

এ দিকে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্সের পতন হয়েছে ৩ দশমিক ৩ শতাংশ। প্রযুক্তি খাতের বৃহৎ ৭টি প্রতিষ্ঠানের বাজার মূলধন কমেছে ৭৬০ বিলিয়ন বা ৭৬ হাজার কোটি ডলার। অ্যাপলের আইফোনের সিংহভাগ উৎপাদিত হয় চীনে। ফলে অ্যাপলের শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি বা ৭ শতাংশ।

এ ছাড়া এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স কমেছে ২ দশমিক ৭ শতাংশ; এফটিএসই ফিউচার্স কমেছে ১ দশমিক ৬ শতাংশ; ইউরোপিয়ান ফিউচার্স কমেছে প্রায় ২ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণার পর জাপানের নিক্কেই (টোকিও স্টক এক্সচেঞ্জের স্টক মার্কেট সূচক) প্রাথমিকভাবে ৩ দশমিক ৯ শতাংশ কমে যায়। পরে অবশ্য কিছুটা পুনরুদ্ধার হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পতনের হার শেষমেশ ২ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।

আজ ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক আরোপের তালিকায় দেখা গেছে, জাপানের পণ্যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

এ দিকে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার প্রভাব পড়েছে সোনার দামের ওপরেও। রয়টার্স বলছে, সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ১৬০ ডলারে উঠে গেছে।

এ ছাড়া জ্বালানি তেলের ওপরেও প্রভাব পড়েছে ট্রাম্পের শুল্কের। অপরিশোধিত তেল ব্রেন্ট ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৫৬ ডলারে পৌঁছেছে।

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত ‘লিবারেশন ডে’ অনুষ্ঠানে ট্রাম্প তাঁর দেশে আমদানিকৃত সকল পণ্যের ওপর সার্বজনীন ১০ শতাংশ শুল্ক এবং বিভিন্ন দেশের ওপর বিভিন্ন মাত্রার পাল্টা (রিসিপ্রোকাল) শুল্ক আরোপের সিদ্ধন্তের কথা জানান।

দেশের শেয়ারবাজারে ধারাবাহিকভাবে দেশি ও বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। চলতি মে মাসে সাড়ে চার হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়ে গেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পরিশোধিত মূলধন বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ১ হাজার ৫২৯ কোটি টাকারও বেশি...
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরে টানা ১০ বছরের মতো রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হতে যাচ্ছে। ১০ মাসে ৪ লাখ ৩১ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ২৬ হাজার কোটি টাকা।...
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ইতিবাচক দেশের দুই শেয়ারবাজার। ডিএসইতে সূচক বেড়েছে ৮ পয়েন্ট। সূচক বাড়লেও কমেছে লেনদেন। শেয়ারদর বেড়েছে ৪৬ ভাগ কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক...
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসারায়েলি বাহিনীর হামলায় দুজন স্বাস্থ্যকর্মী ও এক লেবানিজ সেনাসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এমনটা জানান তিনি।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় ইকবাল হোসেন জিসান (২৩) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর