পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পরিশোধিত মূলধন বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ১ হাজার ৫২৯ কোটি টাকারও বেশি মূল্যের প্রেফারেন্স শেয়ার ইস্যু করার চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রতিষ্ঠানটিকে শেয়ার ইস্যু করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পাওয়ার গ্রিড মোট ১৫২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ২৩৭টি ইরিডিমেবল (অপরিশোধযোগ্য) ও নন-কিউমুলেটিভ (অ-সঞ্চয়ী) প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই বিপুল সংখ্যক শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি মোট ১ হাজার ৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকা সমমূল্যের মূলধন তাদের পরিশোধিত মূলধনের সাথে যুক্ত করতে পারবে। নতুন ইস্যু করা এই শেয়ারগুলো মূলত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে।



