প্রযুক্তি টিপস

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেটে গান যুক্ত করবেন যেভাবে

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি (২৮ মার্চ) আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটে এখন যুক্ত করা যাচ্ছে স্বল্পদৈর্ঘ্যের গান বা মিউজিক। স্ট্যাটাস আপডেটে ছবি ও ভিডিও উভয়ের সাথেই ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করতে পারছেন ব্যবহারকারীরা। ছবির ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের এবং ভিডিও’র ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের মিউজিক পোস্ট করতে পারছেন তারা।

গত ২৮ মার্চ হোয়াটসঅ্যাপ তাঁদের একটি  ব্লগ পোস্টে নতুন এই ফিচারটি নিয়ে আসার কথা জানায়। সেদিন থেকেই বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্টে যুক্ত হতে থাকে ফিচারটি। স্ট্যাটাস আপডেটে মিউজিক ক্লিপ যুক্ত করার বিষয়টি এক সময়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাইস্পেসের কথা মনে করিয়ে দেয়।

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট ফিচারটি ইন্সটাগ্রাম স্টোরিজের অনুরূপ। ইন্সটাগ্রাম স্টোরিজের মতোই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেটের মাধ্যমে টেক্সট, ছবি ও ভিডিও শেয়ার করা যায়, যেটা ২৪ ঘন্টা পর অদৃশ্য হয়ে যায়। অবশ্য মেটার মালিকানাধীন দুটি প্ল্যাটফর্মের ফিচারে মিল থাকবে, সেটাই স্বাভাবিক।

হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামের মধ্যে মিল অবশ্য আরও আছে। মেটা অনেক আগেই ইন্সটাগ্রামের প্রোফাইল, নোটস ও পোস্টে মিউজিক বা গান যুক্ত করার সুবিধা চালু করেছে। ঠিক যেমনটা এবার তাঁরা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটে করল। তবে ইন্সটাগ্রামের সাথে এক্ষেত্রে কিছুটা পার্থক্য হচ্ছে, হোয়াটসঅ্যাপে শেয়ার করা মিউজিক এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ কল ও মেসেজ হয়ে থাকে। ফলে স্ট্যাটাস আপডেটে শেয়ার করা মিউজিক কেবলমাত্র ফ্রেন্ডস লিস্টে থাকা ব্যক্তিরাই দেখতে পাবেন। এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও ব্যবহারকারীদের শেয়ার করা গান ভিউ করতে পারবে না।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে যেভাবে মিউজিক যুক্ত করবেন
স্ট্যাটাস আপডেটে মিউজিক শেয়ার করতে হোয়াটসঅ্যাপ ওপেন করে প্রথমেই যেতে হবে ‘আপডেটস’ ট্যাবে। এরপর ‘অ্যাড স্ট্যাটাস’ অপশনটিতে ট্যাপ করতে হবে এবং পছন্দের ছবি বা ভিডিও সিলেক্ট করে দিতে হবে। এবারে স্ক্রিনের ওপরের দিকে ‘মিউজিক নোট’ আইকনটিতে ট্যাপ করলেই গান বা মিউজিক ক্লিপের একটি তালিকা সামনে আসবে। 

তালিকায় থাকা গানের মধ্য থেকে পছন্দের একটিকে সিলেক্ট করে গানটির কোন অংশটুকু স্ট্যাটাসে শেয়ার করতে চান তা নির্ধারণ করে দিতে হবে। এরপর স্ক্রিনের ওপরে ডান দিকে কোনায় ‘ডান’ লেখা অপশনটিতে ট্যাপ করলেই স্ট্যাটাসটি শেয়ার হয়ে যাবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, ছবির ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ সেকেন্ড এবং ভিডিও’র ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের গান স্ট্যাটাস আপডেট হিসেবে শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে। যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে, হোয়াটসঅ্যাপে শেয়ার করা স্ট্যাটাস ইন্সটাগ্রাম স্টোরিজের মতোই ২৪ ঘন্টা পর অদৃশ্য হয়ে যায়। 

তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ ব্লগ, টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু নতুন প্রযুক্তিই নয়। ধীরে ধীরে এটি বদলে দিচ্ছে পুরো ইন্টারনেটের চেহারা। তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অনলাইন কেনাকাটা, সব ক্ষেত্রেই বাড়ছে এআইয়ের প্রভাব।...
ইতালির বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। ‘লুসে’ নামের এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি...
‘রবি এলিট’ প্রোগ্রামে যুক্ত হয়েছে আরও ১৬টি ব্র্যান্ড। এখন থেকে এসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ও সেবায় ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও এর মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর