গ্রীসে ভ্রমণে যাবেন? আগে জানুন সতর্কতা

বিশ্বজুড়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের মধ্যে অন্যতম গ্রীস। তবে এখন একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। ভূমিকম্প, দাবানল আর চরম তাপদাহ। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দাবানলের মৌসুম, তাই সতর্ক থাকা জরুরি।

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

বর্তমানে গ্রীসে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে একটু সাবধান হওয়াই ভালো। দেশটি এখন একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। দাবানল, ভূমিকম্প, চরম তাপদাহ আর হঠাৎ বন্যা। সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক সতর্কবার্তায় জানিয়েছে, গ্রীসে এসব প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২ এপ্রিল তাদের ওয়েবসাইটে বলা হয়, ‘গ্রীসে ভূমিকম্প, দাবানল, তীব্র গরম এবং আকস্মিক বন্যার মতো ঘটনা ঘটতে পারে।’

আবহাওয়ার খামখেয়ালিপনা
গত মার্চেই ক্রিট দ্বীপে রেকর্ড করা হয়েছে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এই সময়ের জন্য একেবারেই অস্বাভাবিক। লিভাদিয়াতেও তাপমাত্রা উঠেছিল ৩১.৪ ডিগ্রি পর্যন্ত। আবহাওয়া অফিস জানিয়েছে, সামনে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

বিমান চলাচলে বিপর্যয়ের শঙ্কা
ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। তবে গ্রীসের বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, জনবল সংকট ও সক্ষমতার ঘাটতির কারণে ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়ার ঝুঁকি রয়েছে।

পর্যটকদের জন্য সতর্কবার্তা
দ্বীপগুলোর অনেক দোকান, রেস্তোরাঁ এমনকি কিছু দর্শনীয় স্থানও আপাতত বন্ধ রাখা হয়েছে। ফলে যারা এখন ভ্রমণে যাচ্ছেন, তারা অনেক কিছুরই স্বাদ নিতে পারবেন না।

ভূমিকম্পের ঝুঁকি এখনো আছে
সান্তোরিনি ও অ্যামোরগোস দ্বীপের মাঝখানে এজিয়ান সাগর এলাকায় সম্প্রতি বেশ কিছু ভূকম্পন অনুভূত হয়েছে। যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন, সান্তোরিনির বর্তমান পরিস্থিতি স্থিতিশীল। তবে সতর্কতা এখনও বজায় রাখা হচ্ছে।

কী করণীয়?
ভ্রমণকারীদের ‘১১২ গ্রিস’ অ্যাপ বা এক্সের (সাবেক টুইটার) অফিসিয়াল অ্যাকাউন্ট অনুসরণ করে সর্বশেষ আপডেট নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাইলে দেশটির জরুরি বার্তা সেবায় নিবন্ধন করে তাৎক্ষণিক সতর্কতাও পাওয়া যাবে। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দাবানলের মৌসুম, তাই সতর্ক থাকা জরুরি।

গ্রীসে এখন ভ্রমণ করা পুরোপুরি নিষেধ না হলেও, এটি ঝুঁকিপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে। তাই যারা যেতে চান, তারা যেন সব ধরনের আপডেট সঙ্গে রাখেন, জরুরি পরিকল্পনা তৈরি করেন এবং সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত থাকেন।

তথ্যসূত্র: আউটলুক ট্রাভেলার, টাইমস নাউ

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর