বাবাদের জুতা হয়ে উঠেছে তরুণদের স্টাইল

মোটা সোল আর ভারী আকৃতির জন্য এক সময় এই জুতাকে বলা হতো ‘ড্যাড স্নিকার’। সেই জুতাই এখন উঠে এসেছে র‌্যাম্পে। শুধু তাই নয়। বড় বড় মডেলরাও নিজেদের সংগ্রহে রাখছেন এই স্নিকার। কেন এই পরিবর্তন জানেন? 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পিএম

মোটা সোল, একটু ভারী আকৃতির জুতা। আপনার চোখের সামনে নিশ্চয় ভেসে উঠছে পুরোনো দিনের সেই কেডসগুলোর কথা।  স্নিকারের এমন লুক দেখে আপনার মতই মুখ ফিরিয়ে নিত তরুণরা। এটি ছিল শুধু ‘বাবাদের জুতা’ নামে পরিচিত। অথচ আজ সেই জুতাই ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আলোচিত নাম।

অবাক লাগলেও সত্য, যা এক সময় হাঁটার সময় পরা হতো। তা-ই এখন র‍্যাম্পে হাঁটার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তরুণ-তরুণীরা এখন গর্ব করে বলছে, ‘ড্যাড স্নিকারসই আমাদের স্টাইল স্টেটমেন্ট।’

বড় ব্র্যান্ডগুলো জুতার ডিজাইনে এনেছে পরিবর্তন। ছবি: ফ্রিপিক

ড্যাড স্নিকারস আসলে কী?

এই জুতা সাধারণত বেশ বড় আকৃতির হয়। সাদামাটা—সাদা, ধূসর, কখনো বা হালকা বেইজ রঙের হয়ে থাকে। জুতার নিচের সোলটা বেশ মোটা। যা বেশ নরম এবং আরামদায়ক। তাই হাঁটতে গিয়ে পায়ে তেমন একটা চাপ পড়ে না। আর অনেকক্ষণ পরে থাকলেও ক্লান্তি আসে না।

এই জুতাগুলো আসলে তৈরি হয়েছে আরামের বিষয়টি মাথায় রেখে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আরামদায়ক হওয়া সত্ত্বেও এর মাঝে এমন একটা লুকাইত স্টাইল আছে। যা সাধারণ ভাবে আপনার চোখে পড়বে না। মনে হবে, ‘স্টাইল করিনি, কিন্তু তাও দারুণ লাগছে!’

ফ্যাশনের র‌্যাম্পে উঠল যেভাবে

প্রথমদিকে এই জুতা ছিল শুধুমাত্র ‘বাবাদের জন্য’। মানে হাঁটার জন্য। এই কাজটি বাবারা-ই বেশি করতেন এবং পরতেন। ছেলেকে স্কুলে নিতে যাওয়ার সময় বা বাজারে জেতে এই জুতা বেছে নিতেন তাঁরা। পরবর্তীতে বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো এই ‘ড্যাড লুক’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করল, তখনই বদলাতে থাকে ট্রেন্ড।

বিখ্যাত জুতার ব্র্যান্ডগুলো বড় মাপের, ভারী আকৃতির স্নিকারস তৈরি করতে শুরু করল। কেউ জুতার রঙে আনল হালকা টুইস্ট, কেউবা আবার আকৃতিতে দিল ব্যতিক্রমী স্টাইল। এই ধরণের ডিজাইন নজরে এল তরুণ প্রজন্মের। বিশেষ করে যারা একটু ব্যতিক্রম পছন্দ করেন।

এরপর থেকেই সোশ্যাল মিডিয়া, র‌্যাম্প শো, ইনফ্লুয়েন্সারদের পায়ে পায়ে দেখা যেতে লাগল ড্যাড স্নিকারস। সেই থেকেই শুরু। তারপর আর পেছনে ফিরতে হয়নি।

কারা পরছে এই জুতা?

এক সময় শুধু বাবারা পরলেও এখন ড্যাড স্নিকারস পছন্দের তালিকায় রয়েছে সবার। ছেলেরা পরছে ট্রাউজার আর হালকা শার্টের সঙ্গে, মেয়েরা পরছে স্কার্ট, কুর্তি বা ফ্লোয়িং ড্রেসের সঙ্গে। এমনকি শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে পরতেও দেখা যাচ্ছে অনেককে। কারণ একটাই, এটা যেমন আরামদায়ক, তেমনি দেয় স্মার্ট লুক। ফ্যাশনের জন্য যারা সবসময়ই একটু ভিন্নতা চায়, তাদের দারুণ অপশন হতে পারে এই ড্যাড স্নিকারস।

তথ্যসূত্র: গ্লাম, টাইমস নাউ

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর