হঠাৎ গুরুতর অসুস্থ সৃজিত, নেওয়া হয়েছে হাসপাতালে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০২:০৬ পিএম

গতকাল (১৮ এপ্রিল) রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতার পরিচালক ও  অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়কে। শনিবার সকাল থেকে শুরু হয় একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।

চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে সৃজিতের অবস্থা স্থিতিশীল। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মানদণ্ড স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, এটি প্যানিক অ্যাটাকের কারণে হয়ে থাকতে পারে। শুরু হয়েছিল ভীষণ শ্বাসকষ্ট, ছিল মাথা ব্যথাও।।

তবে এখনও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। কবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া যাবে, সে বিষয়ে এখনো কিছু নির্দিষ্ট করে বলা হয়নি।

সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত ছবি ‘কিলবিল সোসাইটি’। ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

ছবির প্রচারে ব্যস্ত সৃজিত নিজেও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকের প্রতিক্রিয়া জানতে হাজির হয়েছিলেন। ছবিটি জনপ্রিয় ‘হেমলক সোসাইটি’র সিকুয়েল হিসেবে শুরু থেকেই সাড়া ফেলে দেয়। এতে আরও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু ও সন্দীপ্তা সেন।

সৃজিতের পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’—যার প্রযোজক রানা সরকার। ২০২০ সালে ছবিটির ঘোষণা হলেও অবশেষে ২০২৫ সালে শুরু হচ্ছে শুটিং। নাম ভূমিকায় থাকছেন দিব্যজ্যোতি দত্ত, আর ‘নটি বিনোদিনী’র চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এতে আরও রয়েছেন দর্শনা বণিক ও ইশা সাহা।

প্রতিভা কখনও চাপা থাকে না, সুযোগ পেলে ঠিকই তা নিজের মতো বিকশিত হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। একসময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করেছেন যে...
সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্কের গল্প নিয়ে নির্মিত মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’ এবার যাচ্ছে অস্কারের মঞ্চে। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের মনোনয়নের...
শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার হাজির হচ্ছে উৎসবের আমেজে। বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা এই চরিত্রকে ঘিরে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকি,...
মার্ভেল ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। তার আগে ২০১৯ সালের আলোচিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নতুন...
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৮ জন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় কিয়াকতাও শহরের ব্যস্ততম বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে।
গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় (২৩) নামের এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য...
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে নভেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ও ইটালির প্রতিষ্ঠানকে এলএনজি সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে কাতার এনার্জি।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে ১২ হাজার ৬শ জনের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর