নারীদের দখলে স্নিকার দুনিয়া

একজোড়া জুতা বদলে দিচ্ছে ফ্যাশন সংস্কৃতি

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম

ওয়েলস বোনারের ডিজাইন করা অ্যাডিডাস সামবা অনেকটা ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া জুতা। রুপালি রঙের এই স্নিকার এতটাই জনপ্রিয় হয়েছে যে, এখন এটি শুধু ফ্যাশন নয়, বরং রুচির প্রতীক।

এই জুতা যতটা আলোচিত হয়েছে, তার চেয়েও বড় ব্যাপার হলো, এটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ আলোচিত সব স্নিকার তৈরির পেছনে কাজ করছেন নারী ডিজাইনাররা।

স্নিকারের জগতে ‘কল্যাব’ নতুন কিছু নয়। অনেক বছর ধরেই ব্র্যান্ডগুলো বিভিন্ন ডিজাইনার বা সেলিব্রিটির সঙ্গে কাজ করে নিজেদের নিজেদের পণ্যের মান ধরে রেখেছে। তবে এটি শুধু লোগো বসানো নয়। বরং সেখানে গল্প আছে, চিন্তা আছে, নকশার সৃষ্টিশীলতা আছে।

কমপ্লেক্স স্নিকারসের লেখক ও ইউটিউবার জ্যাক স্লেড বলেন, ‘ব্র্যান্ডগুলো এখন বোঝে, কাদের সঙ্গে কাজ করলে সত্যিকারের প্রভাব তৈরি করা যায়। ফলে এই কাজটি এখন অনেক বেশি অর্থবহ হয়ে উঠছে। যা পুরো স্নিকার কালচারকে পাল্টে দিয়েছে।’

স্নিকার কালচার শুরু থেকেই ছিল পুরুষদের দখলে। বাটা শু মিউজিয়ামের ইতিহাসবিদ এলিজাবেথ সেমেলহ্যাক বলেন, ‘৭০–এর দশকে নিউ ইয়র্কে স্নিকার কালচারের জন্ম হয় মূলত ছেলেদের ঘিরে। পরে ব্র্যান্ডগুলো যখন আন্তর্জাতিক বাজারে যায়, তখনও সেরা স্নিকারগুলো কেবল ছেলেদের সাইজেই পাওয়া যেত।’

এই প্রবণতা বদলাতে শুরু করে ২০১০ সালে। যখন নিউ ইয়র্কের স্ট্রিটওয়্যার সংস্কৃতির পরিচিত মুখ ডিজে ভাসটি কোলা প্রথম নারী হিসেবে ডিজাইন করেন ‘এয়ার জর্ডান’। সেমেলহ্যাক বলেন, ‘স্নিকার কালচারের প্রাণ হচ্ছে গল্প। যত বেশি ভিন্ন গল্প বলা যাবে, এই সংস্কৃতি তত বেশি সমৃদ্ধ হবে।’

আজকের দিনে সেই গল্পের মূল চরিত্র হয়ে উঠছেন নারী ডিজাইনাররা। বড় বড় ব্র্যান্ড এখন নারীদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ইতিহাসবিদের ভাষায়, ‘নারীদের অংশগ্রহণ বাড়ছে, আর স্নিকার এখন তাই নারীদের ফ্যাশনের মূলধারায়।’

নারীদের ফ্যাশনে যারা আলোচিত নাম, তাঁদের অনেকেই এখন স্নিকার ডিজাইনে সফল। যেমন, ড্যানিয়েল গুইজিওর তৈরি করা পুমা স্পিডক্যাট। যা প্রতিবারই বাজারে এলেই বিক্রি শেষ। স্যান্ডি লিয়াংয়ের ডিজাইন করা স্যালোমনের গরপ-কোর স্টাইলও দারুণ চলছে।

জ্যাক স্লেড বলেন, ‘স্নিকার কালচার আসলে মানুষের গল্পের জায়গা। এখানে জুতার প্রতি ভালোবাসা থেকে সম্পর্ক তৈরি হয়। কারুশিল্পের প্রতি শ্রদ্ধা তৈরি হয়। সেই সাথে পুরোনো দিনের প্রতি একধরনের ভালোবাসা কাজ করে।’

এই জায়গায় নারী ডিজাইনাররা এখন কেবল শুরু করেননি, বরং তারা নেতৃত্ব দিচ্ছেন। তারা নিজেদের নারীত্ব থেকে অনুপ্রেরণা নিচ্ছেন, নারী প্রতিভাকে তুলে ধরছেন। এই অনবরত বদলে যাওয়া দুনিয়ায় নিজেদের জায়গা শক্ত করে নিচ্ছেন।

পরের পর্বে থাকবে সেই পাঁচ নারী ডিজাইনারের গল্প, যারা স্নিকার দুনিয়া বদলে দিচ্ছেন নিজের মতো করে।

তথ্যসূত্র: ইনস্টাইল

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...

এলাকার খবর