ফ্যাশন দুনিয়ায় নতুন ট্রেন্ড লাবুবু

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০২ পিএম

লাবুবু এখন ফ্যাশন দুনিয়ায় এক নতুন ট্রেন্ড। এটি একটি ছোট পুতুল, যার মুখে কাঁটা দাঁত রয়েছে। এই পুতুলগুলো ঝুলিয়ে রাখা হচ্ছে দামী ব্যাগ। সেলিব্রেটি, পপ তারকা এবং ফ্যাশনপ্রেমীরা এখন তাদের লাক্সারি ব্যাগে লাবুবু ঝুলিয়ে স্টাইল করছেন।

এই পুতুলটি হংকংয়ের শিল্পী কেসিং লাং ২০১৫ সালে প্রথম ডিজাইন করেন। প্রথমে তার সিরিজে ছিলেন আরও কিছু চরিত্র, যেমন জিমোমো, স্পুকি, টাইকোকো এবং পাটো। এরপর ২০১৯ সালে পপ মার্ট নামক একটি জনপ্রিয় খেলনা কোম্পানি লাংয়ের সঙ্গে চুক্তি করে। যা লাবুবুর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

নিজেন পছন্দের লাবুবু কিনতে অনেক ব্লাইন্ড বক্স সংগ্রহ করতে হয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে

লাবুবুর সবচেয়ে মজার বিষয় হলো এর ব্লাইন্ড বক্স সিস্টেম। মানে আপনি আগে জানতে পারবেন না, ভিতরে ঠিক কোন পুতুলটি রয়েছে। এতে সংগ্রহকারীরা একাধিক বক্স কিনে তাদের পছন্দের পুতুল পেতে চেষ্টা করেন। যেহেতু এগুলো লিমিটেড এডিশনে পাওয়া যায়। তাই দারুণ চাহিদা তৈরি হয়েছে।

লাবুবুর দাম গড়ে প্রায় ২৫ পাউন্ড, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় সাড়ে তিন হাজার টাকা। তবে জনপ্রিয়তার কারণে দাম কিছুটা বেশি হতে পারে।

থাইল্যান্ডের রাজকুমারী সিরিভাননারী নারিরাতানা ২০২৪ সালের হারমেস ফ্যাশন শোতে তার কুমির চামড়ার বারকিন ব্যাগের সঙ্গে দুটি পুতুল নিয়ে হাজির হন। যার মধ্যে একটি ছিল লাবুবু। এর ফলে লাবুবুর জনপ্রিয়তা থাইল্যান্ডে বেড়ে যায়। পরবর্তীতে পপ মার্টের দোকানগুলোর সামনে লম্বা লাইন পড়তে থাকে।

পপ মার্ট জানিয়েছে, গত বছরে তাদের লাভ দ্বিগুণ বেড়েছে। তারা ২০২৫ সালে বিশ্বব্যাপী সম্প্রসারণ করতে চায়। সাউথ ইস্ট এশিয়া থেকে তাদের আয় প্রায় ৭৮.৪ মিলিয়ন ডলার (বাংলাদেশের মুদ্রায় প্রায় ৯০১ কোটি ৬০ লাখ টাকা) হয়েছে। যা তাদের আন্তর্জাতিক ব্যবসার ৪০ শতাংশ।

এভাবে, লাবুবু এখন এক নতুন ফ্যাশন আইটেম হয়ে উঠেছে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর