গরমে ত্বকের রুটিনে আনুন পরিবর্তন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পিএম

গরম এলেই ত্বকের স্বাভাবিক ছন্দে আসে নানা পরিবর্তন। অতিরিক্ত ঘাম, তেল আর ধুলোবালির কারণে দেখা দিতে পারে ব্রণ, রোদে পোড়া কিংবা লালচে ভাব। বছরের এই সময়টায় শীতের ভারী ক্রিম বা তেলযুক্ত প্রসাধনী ত্বকের উপকার তো করেই না। উল্টো সমস্যা আরও বাড়ায়।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, গরমে ত্বকের যত্নে প্রয়োজন কিছু হালকা ও কার্যকর পরিবর্তন। তবে পুরো রুটিন পাল্টানোর দরকার নেই। বরং কয়েকটি ছোট ছোট বদলই পারে ত্বককে সতেজ। সেই সাথে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে ত্বক।

হালকা ফেসওয়াশে শুরু হোক দিন

গরমকালে ঘাম ও তেল জমে ত্বকের ছিদ্রপথ (পোর) বন্ধ হয়ে যায়। এর ফলেই দেখা দেয় ব্রণ বা র‍্যাশ। তাই খুব ভারী বা ক্রিম-জাত ফেসওয়াশ বাদ দেওয়াই ভালো।

শীতের ক্রিম গরমে ব্যবহার করলে ভালোর থেকে ক্ষতিই বেশি হয়। ছবি: ফ্রিপিক

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শিফা যাদব বললেন, ‘জেল ধরনের ফেসওয়াশ এই সময় খুব ভালো কাজ করে। এটি ত্বক পরিষ্কার করে, আবার প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নেয় না।’

এ সময় স্যালিসিলিক অ্যাসিড বা টি ট্রি অয়েলযুক্ত ফেসওয়াশ বেছে নিতে পারেন। দিনে দুইবার, সকাল ও রাতে মুখ ধোয়া নিয়ম করে চললে ত্বক থাকবে পরিষ্কার।

ময়েশ্চারাইজার হবে হালকা

অনেকেই ভাবেন, গরমে ময়েশ্চারাইজার ব্যবহার করার দরকার নেই। কিন্তু এটি একটি ভুল ধারণা। যাদের ত্বক খুব তেলতেলে, তাদের ক্ষেত্রেও হালকা ময়েশ্চারাইজার প্রয়োজন।

ডা. যাদব বলেন, ‘অয়েল ফ্রি বা জেল ধরনের ময়েশ্চারাইজার গরমে খুব কার্যকর। বিশেষ করে হায়ালুরনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার ত্বকে পানি ধরে রাখে, তবে বাড়তি তেল তৈরি করে না।’

ব্রণপ্রবণ বা সংবেদনশীল ত্বকের জন্যও এই ধরনের ময়েশ্চারাইজার একেবারে উপযুক্ত।

সানস্ক্রিনে থাকা চাই অতিরিক্ত নিরাপত্তা

রোদ যতই থাকুক, সানস্ক্রিন তো চাই-ই-চাই। তবে গরমের সময় একটু বাড়তি নিরাপত্তা দরকার। রোদের সঙ্গে ঘাম যুক্ত হয়ে সাধারণ এসপিএফ যুক্ত সানস্ক্রিন সহজেই ধুয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কমপক্ষে এসপিএফ ৩০ ও ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন বেছে নেওয়া উচিত। পানি ও ঘাম প্রতিরোধী হলে ভালো। আবার এমন সানস্ক্রিন নেওয়া ভালো, যেটি ত্বকের ছিদ্র বন্ধ করে না।

রোদে বের হওয়ার ১৫-২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন। বাইরে থাকলে প্রতি দুই ঘণ্টা অন্তর আবার লাগান।

ফেস মিস্টে মিলবে তাত্ক্ষণিক সতেজতা

গরমে অনেক সময় ত্বক অতিরিক্ত গরম হয়ে যায় বা ক্লান্ত দেখায়। অফিসে বসে থাকুন কিংবা রাস্তায় হাঁটুন, সঙ্গে রাখুন একটি রিফ্রেশিং ফেস মিস্ট।

ডা. যাদব পরামর্শ দেন, ‘অ্যালোভেরা, গোলাপজল বা থার্মাল স্প্রিং ওয়াটারযুক্ত ফেস মিস্ট ত্বকে ঠান্ডা ভাব এনে দেয়। সেই সাথে ত্বকের জ্বালাভাব কমায় এবং আর্দ্রতা ফিরিয়ে আনে।’

মেকআপ বা সানস্ক্রিনের ওপরেও ব্যবহার করা যায় এই মিস্ট। দিনের যেকোনো সময় ব্যবহার করলেই মিলবে সতেজ অনুভূতি।

ছোট বদলে বড় উপকার

ত্বকের যত্নে বড়সড় বদল নয়, বরং স্মার্ট কিছু পরিবর্তনই যথেষ্ট। গরমকালের জন্য উপযোগী ফেসওয়াশ, হালকা ময়েশ্চারাইজার, কার্যকর সানস্ক্রিন আর রিফ্রেশিং মিস্ট। এই চারটি জিনিস ত্বককে রোদের তাপে বিধ্বস্ত হতে দেবে না।

গরমে ত্বক রাখতে চান স্বাভাবিক, সুস্থ আর উজ্জ্বল? তাহলে সময় মতো এই বদলগুলোর দিকে নজর দিন। প্রতিদিনের ব্যস্ত জীবনে একটু যত্নই হতে পারে ত্বকের সবচেয়ে বড় বন্ধু। গরম হোক আর ঘাম, এখন থেকেই রুটিনে আনুন বুদ্ধিদীপ্ত পরিবর্তন।

তথ্যসূত্র: টাইমস নাউ

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর