মেট গালায় ঠোঁট ফিলার থেকে ফ্যাট ট্রান্সফার সবই করেন তারকারা

আপডেট : ০৫ মে ২০২৫, ০২:০৩ পিএম

বিশ্ব ফ্যাশনের সবচেয়ে আলোচিত রাত মেট গালা। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসে এই আয়োজন, যেখানে এক ছাদের নিচে জড়ো হন হলিউড, বলিউড, ফ্যাশন ও সংগীত জগতের তারকারা। তবে শুধু চোখধাঁধানো পোশাক পরলেই কি এই রাতের জন্য প্রস্তুত হওয়া যায়? একেবারেই না। এই প্রস্তুতির পেছনে থাকে মাসব্যাপী ত্বকের যত্ন, শরীর গঠন, এমনকি মানসিক প্রশান্তির প্রস্তুতিও।

চোখে পড়ার মতো ত্বক, নিখুঁত মেকআপ, দৃঢ় শরীর আর আত্মবিশ্বাসী উপস্থিতি, সবকিছু তৈরি হয় সময় নিয়ে। আসুন দেখে নিই, রেড কার্পেটের পেছনে তারকারা কীভাবে নিজেকে প্রস্তুত করেন।

ত্বকের যত্নেই শুরু

মেট গালার প্রস্তুতির প্রথম ধাপ শুরু হয় ত্বক থেকে। তারকারা নেন মাইক্রোকারেন্ট ফেশিয়াল, এলইডি লাইট মাস্ক ও স্কিন-টাইটেনিং ট্রিটমেন্ট। এগুলো শুধু ত্বক পরিষ্কার করে না, বরং ভেতর থেকে তুলে ধরে সতেজতা। মেকআপের ওপর ভরসা না রেখে তারকারা চান ত্বক যেন নিজেই জ্বলে উঠে।

লেজার ও ইনফিউশনে প্রাণ

অনেকেই ইভেন্টের এক মাস আগে থেকেই শুরু করেন লেজার চিকিৎসা। ত্বকের গভীরে পৌঁছে এটি রঙের তারতম্য, দাগ বা বলিরেখা কমাতে সাহায্য করে। পাশাপাশি ইনজেকশন বা ইনফিউশনের মাধ্যমে ত্বকে প্রবেশ করানো হয় অ্যান্টি-অক্সিডেন্ট, এক্সোসোম ও গ্রোথ ফ্যাক্টর। এর সঙ্গে থাকে আইভি ড্রিপ, যা শরীরের ভেতর থেকে আনে আর্দ্রতা ও সতেজতা।

শরীরের গড়ন ঠিক রাখতে ফ্যাট ট্রান্সফার

যাঁরা পোশাকে নিখুঁত থাকতে চান, তাঁরা বেছে নেন ফ্যাট ট্রান্সফার। শরীরের একটি অংশ থেকে চর্বি নিয়ে তা অন্য অংশে ইনজেক্ট করা হয়। যার মধ্যে থাকে গাল, নিতম্ব বা হিপ। এতে শরীরের গড়ন থাকে ঠিকঠাক, আর পোশাকও লাগে নিখুঁত।

ক্যামেরার সামনে ঠান্ডা মাথায় থাকতে ওষুধ

রেড কার্পেটে কয়েক হাজার ক্যামেরার ফ্ল্যাশের নিচে দাঁড়ানো সহজ নয়। অনেকে তাই গ্রহণ করেন কম ডোজের বিটা ব্লকার। এটি মূলত রক্তচাপের ওষুধ হলেও মানসিক চাপ কমিয়ে রাখে মুখের লালচে ভাব ও ঘাম নিয়ন্ত্রণে সাহায্য করে।

ঠোঁটে সাময়িক ফিলার

স্থায়ী ফিলারের বদলে অনেকেই ব্যবহার করেন ঠোঁট ফুলানোর যন্ত্র বা সিরাম। হালকা সাকশনের মাধ্যমে ঠোঁটে বাড়ে রক্ত চলাচল, আর সিরাম ঠোঁট রাখে কোমল ও উজ্জ্বল। এই প্রভাব স্থায়ী না হলেও পুরো সন্ধ্যার জন্য যথেষ্ট।

চোখেও আলাদা যত্ন

চোখ ক্লান্ত দেখালে পুরো মুখের ছাপ নষ্ট হয়। তাই ব্যবহার করা হয় প্রেসক্রিপশন আইড্রপ, যা চোখের পাতাকে সামান্য তুলতে ও লালভাব কমাতে সাহায্য করে। একটি ড্রপেই চোখ যেন হয়ে ওঠে বিশ্রামপ্রাপ্ত, প্রশান্ত।

ফুলে যাওয়া কমাতে ম্যাসাজ

ভ্রমণ, লবণাক্ত খাবার বা উদ্বেগে শরীরে জমে পানি। তখন তারকারা নেন লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজ। এটি শরীরের অপ্রয়োজনীয় তরল বের করে দেয়, শরীরকে করে ঝরঝরে ও ছিপছিপে। সঙ্গে থাকে গ্রিন টি বা হারবাল পানীয়।

পেশি দৃঢ় করতে যন্ত্রচালিত থেরাপি

বুক, পেট, উরু বা নিতম্বে দৃঢ়তা আনতে ব্যবহৃত হয় ইলেকট্রিক সিমুলেশন যন্ত্র। এটি পেশিকে সংকুচিত করে দৃঢ় করে তোলে, যা সাহসী কাটিংয়ের পোশাকে আত্মবিশ্বাস দেয়।

এবারের থিম ও অতিথিরা

মেট গালা ২০২৫-এর থিম ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। মূল ভাবনা ‘ব্ল্যাক ড্যান্ডিজম’ বা কৃষ্ণাঙ্গ স্টাইলকে ঘিরে। এই থিম এসেছে মনিকা এল. মিলারের বই স্লেইভস টু ফ্যাশন থেকে। কিউরেটর হিসেবে আছেন মিলার ও অ্যান্ড্রু বল্টন।

গালা যৌথভাবে সঞ্চালনা করছেন এএসএপি রকি, কোলম্যান ডমিঙ্গো, লুইস হ্যামিল্টন, ফারেল উইলিয়ামস ও ভোগ সম্পাদক অ্যানা উইন্টোর। সম্মানসূচক চেয়ারপারসন হিসেবে থাকছেন লেব্রন জেমস।

বলিউডের উপস্থিতি এবার বিশেষ

এবারের মেট গালায় প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটবেন বলিউড কিং শাহরুখ খান, কিয়ারা আদভানি ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তাঁদের পোশাক ও সাজ। বিশেষ করে শাহরুখ খান ও ডিজাইনার সাব্যসাচীর যুগলবন্দী নিয়ে চলছে তুমুল আলোচনা।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর