মূল সড়কে আর রিকশা নয়, দেওয়া হবে লাইসেন্স: ডিএনসিসি প্রশাসক

আপডেট : ১৩ মে ২০২৫, ১১:২১ পিএম

রাজধানীর মূল সড়কে আর ব্যাটারি রিকশা চলতে দেবে না ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার আসাদ গেট এলাকায় এক অভিযানে শতাধিক রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ এসব রিকশার বদলে অনুমোদিত নকশার বাহন শিগগির সড়কে নামানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। 

প্রশাসক জানান, এ মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু হবে। দেওয়া হবে দেবে লাইসেন্সও। পাশাপাশি, ব্যাটারি রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্টও বন্ধ করতে অভিযান পরিচালনার কথাও জানান তিনি। 

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি পুরোনো ২৭ নম্বর রোড থেকে আসাদ গেট পর্যন্ত অভিযান চালায় ডিএনসিসি। এ সময় নির্দেশনা না মানায়, শতাধিক রিকশা ভেঙে ফেলা হয়।

গত বছরের আগস্ট থেকে রাজধানীর প্রধান সড়কে এসব রিকশার অবাধ চলাচল। বেপরোয়া গতি, উল্টো যাত্রাসহ নানা কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 

ডিএনসিসি প্রশাসক জানান, নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট এলাকায় চলতে পারবে অনুমোদিত নকশার রিকশা।

মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকার ২০ পারসেন্ট এক্সিডেন্টের বড় কারণ হচ্ছে এই ব্যাটারি চালিত রিকশা। এই রিকশাগুলো ওয়েল্ডিং মেশিনে বানানো হয়। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে যে বৈধ রিকশাগুলো তৈরি করা হবে সেগুলোর আমরা লাইসেন্সিং করব। লাইসেন্স ছাড়া কোনো রিকশা ঢাকায় নামানো হবে না। লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিকশা মূল সড়কে আসতে পারবে না।’ 

অবৈধ ব্যাটারি রিকশার চার্জিং পয়েন্ট আর উৎপাদনের ওয়ার্কশপও বন্ধ করার কথাও জানান তিনি।

মোহাম্মদ এজাজ বলেন, ‘যেখানে এই রিকশাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো যেখানে আছে তার ওপর আমাদের অভিযান শুরু হবে। এগুলোকে আমরা বন্ধ করে দেবো। সরকারের পক্ষ থেকে বৈধ রিকশা যেটা মানুষকে সুরক্ষা দেয়, নিরাপদ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলে দিয়েছে, ডিজাইনও দেওয়া হয়েছে। তারা এগুলো তৈরি করবে।’

এর আগে গুলশানসহ কয়েকটি এলাকায় ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণা দিলেও তদারকির অভাবে তা কার্যকর করতে পারেনি ডিএনসিসি।

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা...
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর