চার বছরের মাথায় থেমে গেল ‘কাকতাল’

আপডেট : ১৮ মে ২০২৫, ০৩:৫০ পিএম

কাব্যিক গানের কথা আর সংগীতায়োজনে অল্পদিনের মাঝেই তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নেওয়া ব্যান্ড ‘কাকতাল’। কিন্তু চার বছরের মাথায় থেমে গেল তাদের যাত্রা। শনিবার ( ১৭ মে) দিবাগত রাতে সামাজিকমাধ্যমের এক পোস্টে ব্যান্ডটি তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়।

কার্যক্রম বন্ধের বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন ব্যান্ড ম্যানেজার জাভেদ হক। তিনি বলেন, ‌‌‘বিষয়টি আমিও হঠাৎ করেই শুনেছি। অন্তু (ভোকালিস্ট) ভাই মূলত মানসিক শান্তির জায়গা থেকে গান-বাজনা করেন। এখন তিনি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই হচ্ছে।’

কাকতাল-ভক্তদের অনেকে জানতে আগ্রহী যে হঠাৎ কী হলো—এমন প্রসঙ্গে জাভেদ বললেন, ‘অনেকে যেমনটা ধারণা করছেন যে ব্যান্ড সসদ্যদের ভেতর কিছু হয়েছে কিনা! না, এমন কিছু হয়নি। আমাদের নিজেদের মধ্যে কোনো বিভেদ কিংবা এমন কিছু নেই।’

কনসার্টে কাকতাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘আবার দেখা হলে’, ‘চাপা থাক’, ‘কিচ্ছু আজ করার নেই’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’সহ অনেক গান শ্রোতাদের উপহার দিয়েছে কাকতাল। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়, ‘প্রায় ৪ বছরের একটা দুর্দান্ত যাত্রা ছিল আমাদের, যাঁরা আমাদের শুনেছেন এবং সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ। ভালোর সহিত অসাধারণ এক যাত্রা ছিল, যা আমাদের প্রত্যাশা কিংবা কল্পনারও বাইরে ছিল। আশা করি, আপনাদের স্মৃতিতেও আমরা কিছু অবদান রাখতে পেরেছি।’

কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে বলা হয়, ‘যাইহোক, যাত্রাটা এখানেই থামানো উচিত, কারণ শান্তি হারাতে বসেছে, অথচ সেটাই ছিল মূল উদ্দেশ্য। আশা করছি, আমরা এবং আপনারা সবাই জীবনে শান্তি খুঁজে পাব। মঙ্গল কামনা করছি।’

প্রসঙ্গত, ২০২১ সালে সংগীতে পূর্ণমাত্রায় আত্মপ্রকাশ করে ব্যান্ড কাকতাল। সদস্যরা হলেন আসিফ ইকবাল অন্তু (ভোকালিস্ট ও গিটার), নাজেম আনোয়ার (বাঁশি), ‌অ্যালেক্স জোভেন (ড্রামস ও পারকাশন), সৌম্য অনিন্দ্য ঋদ্ধ (বেস গিটার)। সর্বশেষ ব্যান্ডটি একটি অনুসেশন কনসার্ট এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর