পোপের স্যান্ডউইচে কী আছে? ‘দ্য লিও’ এখন সবার মুখে মুখে

আপডেট : ২০ মে ২০২৫, ০৩:০৫ পিএম

কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট যখন ইতিহাস গড়ে পোপ লিও চতুর্দশ হিসেবে নির্বাচিত হলেন। তখন থেকেই উল্লাসে ভাসছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। কারণ তিনিই প্রথম মার্কিন নাগরিক, যিনি পোপের আসনে বসলেন। আর শিকাগোর মানুষ? তারা যেন পোপ পাওয়ার আনন্দ স্যান্ডউইচে ভরে ফেলেছে।

শহরের জনপ্রিয় রেস্তোরাঁ পোর্টিলোস তৈরি করেছে একটি বিশেষ স্যান্ডউইচ। এর নাম ‘দ্য লিও’। পোপ লিও চতুর্দশের নামেই এই নতুন পদ। তবে এটি কোনো সাধারণ স্যান্ডউইচ নয়, বরং শিকাগোর বিখ্যাত ইতালিয়ান বিফ স্যান্ডউইচের একটি স্পেশাল সংস্করণ।

পোর্টিলোসের পাশাপাশি বেনিসন’স বেকারি নামের আরেক জনপ্রিয় দোকান এনেছে পোপ-থিমের সুগার কুকি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই স্যান্ডউইচে থাকে নরম, সরু করে কাটা গরুর মাংস, যা মসলা দিয়ে ভালোভাবে রান্না করা। স্যান্ডউইচের নরম মাংস ডুবিয়ে দেওয়া হয় গ্রেভিতে। সেটি পরিবেশন করা হয় নরম এক ধরনের রোল বানে। যাতে গ্রেভির স্বাদ আটকে থাকে, কিন্তু রোলটা একেবারে গলে না যায়।

পোর্টিলোস বলছে, ‘দ্য লিও’ আসলে এক ধরনের ভালোবাসার উৎসব, শিকাগোর প্রতি, পোপের প্রতি আর খাবারের প্রতি। আর যেহেতু মে মাসই শিকাগোতে ‘ইতালিয়ান বিফ’ মাস, তাই সময়টাও একেবারে জমে গেছে।

পোর্টিলোসের পাশাপাশি বেনিসন’স বেকারি নামের আরেক জনপ্রিয় দোকান এনেছে পোপ-থিমের সুগার কুকি। মজার সব রঙে সাজানো এই বিস্কুটে পোপ লিও চতুর্দশের ছবি আর লেখা। তারা মজা করে বলেছে, ‘উঠে যাওয়ার আগেই নিয়ে যাও!’, মানে, কুকি শেষ হওয়ার আগেই কিনে ফেলো।

শহরের মানুষ এই মজার খাবারগুলো বেশ আগ্রহ নিয়ে নিচ্ছে। শিকাগো গর্বিত, কারণ তাদের শহরের এক সন্তান এখন পুরো ক্যাথলিক বিশ্বের নেতা। আর সেটাই উদযাপন হচ্ছে পেটপুরে।

পোপ নিজে এখনও এই স্যান্ডউইচ খেয়েছেন কি না, কেউ জানে না। তবে একদিন যদি ভ্যাটিকান থেকে শিকাগো ফেরেন, তাহলে ‘দ্য লিও’-র এক কামড় হয়তো তাঁকে ফিরিয়ে নেবে শিকড়ে। শিকাগোর সেই চেনা গন্ধে, সেই পুরোনো স্বাদে।

পোপ হোন বা সাধারণ মানুষ, শিকাগোতে উৎসব মানেই খাবার। আর এবার তো সে উৎসবের নামই পোপ।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর