ঝটপট বানাতে পারেন জুসি শিক কাবাব, রইল রেসিপি

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম

শিক কাবাব তুর্কি ও মধ্যপ্রাচ্য থেকে এসেছে। পরবর্তীতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশও জনপ্রিয়তা পায়। ‘শিক’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘লোহার কাঠি’। তাই শিক কাবাব লোহার কাঠিতে গেঁথে তন্দুর বা চুলায় ভাজা হয়।

ছুটির দিনে বা অতিথি আপ্যায়নে শিক কাবাবের জুড়ি নেই। কিন্তু বাইরে না গিয়েও ঘরে বসেই বানাতে পারেন দোকানের মতো মজাদার কাবাব। চলুন দেখে নেই কীভাবে।

সব উপকরণগুলো আগে মিশিয়ে নিতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

উপকরণ

গরুর মাংস (হাড় ছাড়া) ৫০০ গ্রাম, রসুন ১৪-১৫ কোয়া, আদা ২ ইঞ্চির টুকরো, পেঁয়াজ ১টি (টুকরো করা), কাঁচা মরিচ ২-৩টি, পুদিনা পাতা ২ টেবিল চামচ, ধনে পাতা ২ টেবিল চামচ, বেকিং সোডা ১/২ চা-চামচ, গরম মসলা ১ চা-চামচ, ভাজা ধনে গুঁড়া ১.৫ টেবিল চামচ, লাল মরিচ কুচি ১ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া ১.৫ টেবিল চামচ, লবণ স্বাদমতো, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, ঘি ২ টেবিল চামচ এবং তেল ১-২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি

একটি বড় পাত্রে মাংসের টুকরোর সঙ্গে সব মসলা ও উপকরণ একসঙ্গে মেশান। এবার চপার বা ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে কিমা বানিয়ে ফেলুন। আলাদা পাত্রে কিমার মধ্যে ঘি দিয়ে ভালো করে মথে নিন অন্তত ৪-৫ মিনিট। এরপর ঢেকে রেখে দিন ফ্রিজে ১ ঘণ্টা।

ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে হাত ভিজিয়ে সমান করে কাবাব বানান। চাইলে শিকেও গেঁথেও নিতে পারেন। মাঝারি আঁচে ফ্রাইপ্যানে তেল গরম করে সব দিকে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলে গরম গরম শিক কাবার। পরিবেশন করুন রায়তা বা পুদিনার চাটনির সঙ্গে।

টিপস

  • কাবাবগুলো হালকা করে ভেজে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
  • ফ্রিজে এয়ার টাইট বক্সে রাখলে এক মাস পর্যন্ত ভালো থাকবে।
  • কাঁচা কিমা দিয়ে বানানো কাবাব কখনোই না ঢেকে ফ্রিজে রাখবেন না।
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য...
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা আরোহী তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪৫০ আসনের ৪ ভাগের ৩ ভাগ আসনেই জয় পেয়েছে পুতিনের দল, আর তারপরই মস্কো থেকে খবর এল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্তই সঠিক। আর ভোট দিয়েই এই সিদ্ধান্তে সায় দিয়েছে রাশিয়ার সাধারণ মানুষ। কিন্তু...
লোডিং...

এলাকার খবর