ঘরেই বানাতে পারেন বিফ মালাই বুটি বিরিয়ানি, রইল রেসিপি

আপডেট : ১৯ মে ২০২৫, ০৪:২১ পিএম

বাড়িতে বিশেষ দিন? অতিথি আসবে? ঘরেই তৈরি করে ফেলুন একদম রেস্টুরেন্ট স্টাইলে ‘বিফ মালাই বুটি বিরিয়ানি’। মসলার ঘ্রাণ আর কিমা কোরমার স্বাদে মন ভরে যাবে আপনার এবং অতিথির।

বিফ মালাই বুটি বিরিয়ানি মূলত মোগল ও দক্ষিণ এশীয় কুজিনের ফিউশন রূপ। মালাই বুটি পাকিস্তানি বা লাহোরি স্টাইলের কাবাব। আর বিরিয়ানি নিজেই একটি মুগল খাবার, যা ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে জনপ্রিয়।

চাইলে এই কাবাবও বানিয়ে খেতে পারেন রুটি বা পরোটার সাথে। ছবি: ইনডিপেনডেন্ট

দেখে নিন বিফ মালাই বুটি বিরিয়ানির রেসিপি।

যা যা লাগবে

মেরিনেশনের জন্য লাগবে ফেটানো টক দই আধা কাপ, কাঁচা পেঁপে বাটা ৩ টেবিল চামচ, আদা-রসুন কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, ভাজা ধনে গুঁড়া ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা-চামচ, ভাজা জিরা গুঁড়া ১ টেবিল চামচ, শুকনো নারকেল গুঁড়া ২ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট আধা টেবিল চামচ (স্বাদ অনুযায়ী), শুকনো কসুরি মেথি আধা টেবিল চামচ, ক্রিম আধা কাপ, ধনেপাতা কুচি ১–২ টেবিল চামচ এবং হাড়ছাড়া গরুর মাংস ৮০০ গ্রাম।

কোরমার জন্য লাগবে তেল ৩-৪ টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরো, লবঙ্গ ৫–৬টি, সবুজ এলাচ ৩-৪টি, বড় এলাচ ১টি, স্টারঅ্যানিস ১টি, তেজপাতা ১টি, রসুন কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ৫-৬টি, পেঁয়াজ পাতলা করে কাটা ১টি বড়, বিরিয়ানি মসলা দেড় টেবিল চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট আধা চা-চামচ, লেবুর রস দেড় টেবিল চামচ, ধনেপাতা ও পুদিনাপাতা কুচি পরিমাণমতো এবং দুধ আধা কাপ।

চাল ও দমের জন্য লাগবে চাল ৬০০ গ্রাম (ভেজানো ও ৭৫ শতাংশ সেদ্ধ), পেঁয়াজ কুচি ১টি ছোট, ধনেপাতা ও পুদিনা কুচি একমুঠো করে, তেল ১/৩ কাপ, জর্দার রং ১/৪ চা-চামচ (১ টেবিল চামচ পানিতে গুলে নেওয়া), পেঁয়াজ রিং, ধনেপাতা কুচি এবং সাজানোর জন্য লেবুর টুকরা।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস মেরিনেট করতে হবে। তার জন্য একটি বড় বাটিতে দই, কাঁচা পেঁপে, আদা-রসুন, কাঁচা মরিচ, ধনে-জিরা গুঁড়া, শুকনা মরিচ, নারকেল, গোলমরিচ, গরম মসলা, লবণ, কসুরি মেথি, ক্রিম ও ধনেপাতা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার তাতে গরুর মাংস টুকরাগুলো দিয়ে দিন। এটাকে মেখে ২-৩ ঘণ্টা ঢেকে রেখে দিন।

মেরিনেট করা মাংস স্কিউয়ারে বা শিকে গেঁথে নিন। বাকি মেরিনেশন রেখে দিন। চারকোলে বা গ্যাসে বারবিকিউ করে মাংসগুলো সোনালি করে গ্রিল করুন। মাঝেমধ্যে তেল ব্রাশ করুন যেন শুকিয়ে না যায়।

এবার একটি বড় কড়াইয়ে তেল গরম করে জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, বাদিয়ান ও তেজপাতা দিয়ে ভেজে নিন। এরপর রসুন ও কাঁচা মরিচ দিয়ে দিন। সুবাস এলে পেঁয়াজ যোগ করে বাদামি রঙ না হওয়া পর্যন্ত ভাজুন। এবার আগে রাখা মেরিনেশন, বিরিয়ানি মসলা, লবণ, লেবুর রস, ধনেপাতা ও পুদিনা দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। এতে দুধ ঢেলে দিন। ঢেকে দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিন।

একটি হাঁড়িতে অর্ধেক সেদ্ধ চাল দিয়ে তার ওপর কোরমা ছড়িয়ে দিন। এরপর কিছু পেঁয়াজ, ধনেপাতা ও পুদিনা ছড়িয়ে দিন। বাকি চাল দিয়ে ওপর থেকে তেল ও জর্দার রং দিন। ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ১০-১২ মিনিট খুব হালকা আঁচে দম দিন। বিরিয়ানির ওপর গ্রিল করা বিফ মালাই বুটি, পেঁয়াজ রিং, ধনেপাতা ও লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। গরম গরম পরিবেশন করলে ঘ্রাণে ঘর ভরে যাবে।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য...
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা আরোহী তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪৫০ আসনের ৪ ভাগের ৩ ভাগ আসনেই জয় পেয়েছে পুতিনের দল, আর তারপরই মস্কো থেকে খবর এল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্তই সঠিক। আর ভোট দিয়েই এই সিদ্ধান্তে সায় দিয়েছে রাশিয়ার সাধারণ মানুষ। কিন্তু...
লোডিং...

এলাকার খবর