ঘরেই বানান মাসালা টিক্কা বোটি, রইল রেসিপি

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৪:০০ পিএম

ঈদের দাওয়াতে অতিথিদের অবাক করে দিতে পারেন গরুর মাংসের ভিন্ন একটি পদ দিয়ে, তা হলো টিক্কা বোটি। আর তার সাথে রাখতে পারেন পরোটা বা রুটি। ঘরেই বানাতে পারেন এই মজার খাবারটি। রইল একেবারে সহজ রেসিপি।

যা যা লাগবে

গরুর মাংস (বোনলেস বা টেন্ডার অংশ) ৭৫০ গ্রাম, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, ভাজা ও গুঁড়া জিরা ১ টেবিল চামচ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, মিট টেন্ডারিজ ১ টেবিল চামচ, আজওয়াইন গুঁড়া ১/২ চা-চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ, ধনে গুঁড়া দেড় টেবিল চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, দই ৩ টেবিল চামচ, মার্জারিন (ব্লু ব্যান্ড) ২ টেবিল চামচ এবং ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।

গ্লেজের জন্য লাগবে মার্জারিন ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, চাট মসলা ১/২ চা-চামচ, পিঙ্ক সল্ট এক চিমটি, লেবুর রস ১ চা-চামচ। এছাড়াও পরিবেশনের জন্য লাগবে লেবুর স্লাইস ও ধনেপাতা কুচি।

যেভাবে বানাবেন

একটি বড় বাটিতে গরুর বোটি, আদা-রসুন বাটা, ভাজা জিরা, কাশ্মীরি মরিচ, মিট টেন্ডারিং পাউডার, আজওয়াইন, হলুদ, গোল মরিচ, লাল মরিচ, ধনে গুঁড়া, পিঙ্ক সল্ট ও লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে ফেলুন। ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ১ ঘণ্টা মেরিনেট করুন।

এরপর ওই মিশ্রণে টক দই, মার্জারিন ও কুচানো ধনেপাতা মিশিয়ে আবার ঢেকে ২-৩ ঘণ্টা রাখুন। মেরিনেট করা মাংস স্কিউয়ারে গেঁথে নিন। প্রায় ৬টি স্কিউয়ার হবে।

ছোট বাটিতে মার্জারিন, ভাজা মরিচ, চাট মসলা, এক চিমটি লবণ ও লেবুর রস মিশিয়ে মাইক্রোওয়েভে ১০ সেকেন্ড দিন। গ্লেজ তৈরি। কাঠকয়লার আগুনে স্কিউয়ার বসিয়ে সব দিক থেকে সুন্দর করে সেঁকে নিন। মাঝে মাঝে গ্লেজ ব্রাশ করুন যাতে স্বাদ ও রঙ দুটোই চমৎকার হয়।

লেবুর স্লাইস ও ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর