বিমানবন্দরের গোপন যে নিয়ম, আপনার ভ্রমণকে সহজ করবে

আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:৫২ পিএম

বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিমানে চড়েন। কেউ যাচ্ছেন কাজের প্রয়োজনে, কেউবা নিছক বেড়াতে। তবে আপনি জানেন কি, বিমানবন্দরের এমন কিছু ‘লুকানো’ নিয়ম আছে। যা আপনার যাত্রাকে আরও সহজ আর ঝামেলামুক্ত করতে পারে।

অনেক সময় এই নিয়মগুলো জানা না থাকার কারণে যাত্রীদের পড়তে হয় বাড়তি ভোগান্তিতে। অথচ একটু খোঁজখবর নিলেই পাওয়া যায় বিশেষ সুবিধা, সাশ্রয় হয় সময় ও অর্থ দুটোই।

চলুন জেনে নেওয়া যাক এমন ৬টি গোপন নিয়ম, যা অনেক অভিজ্ঞ যাত্রীরও অজানা।

দীর্ঘ লে–ওভারে পাওয়া যায় বিনা খরচে হোটেল!

যদি আপনার ট্রানজিট বা সংযোগ ফ্লাইটের বিরতি হয় ৮ ঘণ্টা বা তার বেশি, তাহলে কিছু আন্তর্জাতিক এয়ারলাইন যেমন, কাতার এয়ারওয়েজ, তুর্কিশ এয়ারলাইন্স বা এমিরেটস, আপনাকে বিনামূল্যে হোটেল, খাবার এমনকি ছোটখাটো শহর ভ্রমণের সুযোগ দিতে পারে।

তবে এই সুবিধাগুলো সহজে বলা হয় না। নিজে থেকেই খোঁজ নিতে হয় এয়ারলাইনের ওয়েবসাইটে বা কাউন্টার থেকে।

গেট এজেন্ট চাইলে আপনাকে ভালো সিটে বসাতে পারেন

আপনি যদি একা ভ্রমণ করেন, আর ফ্লাইটে বেশি ভিড় না থাকে। তাহলে গেট এজেন্টকে অনুরোধ করলে তারা আপনাকে জানালার ধারের সিট, এক্সট্রা লেগরুম বা এমনকি উন্নতমানের সিটে বসাতে পারেন। তাও আবার বিনামূল্যে! বিজনেস ক্লাসে আপগ্রেড সাধারণত কঠিন, কিন্তু মাঝেমধ্যে ব্যতিক্রমও ঘটে।

খালি পানির বোতল সঙ্গে নেওয়া বৈধ

নিরাপত্তা চেকপোস্টে পূর্ণ বোতল পানি নিয়ে যেতে না পারলেও একটি খালি বোতল নিয়ে যেতে কোনো বাধা নেই। চেক পার হয়ে গেলে বিমানবন্দরে থাকা পানির স্টেশনে বোতল ভরে নিলেই হলো। এতে করে অতিরিক্ত দামে বোতলজাত পানি কিনতে হয় না।

ছোট গহনা খুলতে হয় না নিরাপত্তা চেকের সময়

অনেক যাত্রী ভুল করে চেন, আংটি বা কানের দুল খুলে ফেলেন নিরাপত্তা চেকের সময়। অথচ বাস্তবে ছোট ধাতব গহনা সাধারণত স্ক্যানারে বিঘ্ন সৃষ্টি করে না, তাই সেগুলো পরেই থাকা যায়।

কিছু এয়ারপোর্টে যাত্রী না হয়েও প্রবেশ করা যায় ভেতরে

যুক্তরাষ্ট্রের কিছু বিমানবন্দর যেমন, পিটসবার্গ আন্তর্জাতিক ও সিয়াটল-টাকোমা এয়ারপোর্টে ‘ভিজিটর পাস’ নামে একটি বিশেষ সুবিধা চালু আছে। এতে করে আপনি যাত্রী না হয়েও নিরাপত্তা চেক পার হয়ে অভ্যন্তরীণ এলাকায় প্রবেশ করতে পারেন। তবে সঙ্গে থাকতে হবে বৈধ পরিচয়পত্র ও প্রাথমিক অনুমতি।

হারানো জিনিস ফিরে পাওয়া যায় অনলাইনে

অনেকেই ভাবেন, নিরাপত্তা চেক বা গেট এলাকায় কিছু হারালে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়। কিন্তু বাস্তবে বেশিরভাগ বিমানবন্দরের রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগ। এমনকি টিএসএ (যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্তৃপক্ষ)-এরও রয়েছে অনলাইন রিকভারি সিস্টেম।

যদি হারানো জিনিসটির ছবি আগে থেকে তোলা থাকে, তাহলে ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

এই নিয়মগুলো প্রচার হয় না বলেই অনেক যাত্রীর অজানা থেকে যায়। অথচ এগুলো জানলে আপনি সময়, অর্থ এবং চাপ, সবকিছুই বাঁচাতে পারেন। তাই পরবর্তী বিমানযাত্রায় এই তথ্যগুলো মাথায় রাখুন।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর