বৃষ্টির দিনে কোঁকড়া চুলে ঝামেলা, রইল মুক্তির উপায়

আপডেট : ২০ জুন ২০২৫, ০৫:৪৫ পিএম

বর্ষাকাল এলেই চারপাশে ভেজা ভেজা আমেজ। কখনো নরম বৃষ্টি, কখনো ঝমঝমে ধারা। সঙ্গে এক কাপ চা, একটু পাকোড়া, সবই ভালো লাগে। কিন্তু যাদের কোঁকড়ানো চুল, তাদের জন্য বর্ষা মানেই চিন্তার! চুল ফুলে ওঠে, ফ্রিজি হয়ে যায় আর যতই আঁচড়ান না কেন, ঠিকমতো বসে না।

আর্দ্র আবহাওয়ায় কোঁকড়ানো চুল আরও বেশি ফুলে যায়, কার্লের শেপ নষ্ট হয়। তবে ঠিক যত্ন নিলে এই সময়েও চুল থাকতে পারে সুন্দর, গোছানো আর ঝলমলে। চলুন জেনে নিই সহজ ৫টি নিয়ম, যেগুলো বর্ষায় কোঁকড়ানো চুলের যত্নে খুবই কাজে আসবে।

সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করুন

বর্ষায় ঘাম বেশি হয়, মাথার ত্বকও তেলতেলে হয়ে যায়। তাই চুল ধুতে হয় বারবার। কিন্তু সাধারণ সালফেটযুক্ত শ্যাম্পু দিয়ে ধুলে চুল শুষ্ক হয়ে যায়, কার্ল ভেঙে যায়। তাই ব্যবহার করুন সালফেটমুক্ত, নরম শ্যাম্পু। নারকেল দুধ বা অ্যালোভেরা আছে এমন শ্যাম্পু হলে আরও ভালো।

কন্ডিশনার কখনো বাদ দেবেন না

কোঁকড়ানো চুলের সবচেয়ে দরকারি জিনিস, আর্দ্রতা। বর্ষায় চুল ফুলে যাওয়ার প্রবণতা থাকে। তাই ভালো মানের কন্ডিশনার বা লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করুন। শিয়া বাটার, আর্গান অয়েল বা মুরুমুরু বাটারজাত উপাদান থাকলে চুলে ময়েশ্চার থাকবে, কিন্তু ভারী লাগবে না।

হালকা কার্ল ক্রিম বা জেল লাগান

চুল ঠিকঠাক রাখতে অনেকেই কার্ল ক্রিম বা জেল ব্যবহার করেন। তবে বর্ষায় ভারী প্রোডাক্ট চুলে আঠালো ভাব তৈরি করে। তাই হালকা ধরনের ক্রিম বা অ্যালোভেরা-ভিত্তিক জেল ব্যবহার করুন। চুল সুন্দরভাবে সেট থাকবে, কার্ল থাকবে ঠিকঠাক।

চুলে বারবার হাত দেবেন না

চুলে হাত দেওয়া মানেই কার্ল নষ্ট হওয়া, ফ্রিজ বাড়া। বর্ষায় সেটা আরও বেশি হয়। চুল স্টাইল করার পর একে শুকিয়ে নিতে দিন। একদম শুকিয়ে গেলে তবেই একটু হালকা হাতে গোছান। এতে চুলের শেপ থাকবে ঠিক, দেখতে লাগবে সুন্দর।

তুলোর বালিশ নয়, সিল্ক ব্যবহার করুন

রাতে ঘুমানোর সময় তুলোর বালিশে ঘর্ষণ হয় বেশি, এতে চুল জট পাকায় আর কার্ল নষ্ট হয়। তাই বর্ষায় ব্যবহার করুন সিল্ক বা সাটিনের বালিশের কভার। চাইলে ঘুমানোর আগে সিল্ক স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখতে পারেন।

বর্ষায় কোঁকড়ানো চুল মানেই যে হাল ছেড়ে দিতে হবে, তা নয়। একটু যত্ন নিলেই এই মৌসুমেও চুল থাকতে পারে নরম, গোছানো আর স্টাইলিশ। বৃষ্টি হোক, ঝড় হোক—চুল থাকবে ঠিকঠাক!

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর