এই গরমে মাথার ত্বকের সংক্রমণ এড়াতে কী করবেন?

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৬:০০ পিএম

গরম আর আর্দ্রতা একসঙ্গে আক্রমণ করে, তখন শুধু শরীরেই নয়, সমস্যায় পড়ে মাথার ত্বকও। ঘাম, ধুলোবালি আর ধূলিকণায় মাথার ত্বকে সহজেই দেখা দিতে পারে ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সংক্রমণ। এতে মাথার ত্বকে চুলকানি, লালচে ভাব, খুশকি বা এমনকি চুল ঝরে পড়ার মতো সমস্যাও বাড়ে।

এই গরমে মাথার ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করতে হলে প্রয়োজন নিয়মিত পরিচর্যা আর কিছু সতর্কতা।

কেন বাড়ে সংক্রমণের ঝুঁকি?

  • ঘাম ও আর্দ্রতা: গরমে মাথার ত্বক সহজেই ঘেমে যায়। চুলের কারণে ঘাম শুকাতে দেরি হয়, আর তখনই জীবাণু ও ছত্রাক মাথার ত্বকে বাসা বাঁধে।
  • ব্যাকটেরিয়াল ইনফেকশন: গরম ও আর্দ্র পরিবেশে স্ট্যাফাইলোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া সহজেই ছড়িয়ে পড়ে। এতে মাথার ত্বকে ছোট ছোট লালচে দানা, চুলকানি ও প্রদাহ দেখা দিতে পারে।
  • ছত্রাকজনিত সমস্যা: ঘাম ও তেলের কারণে মাথার ত্বকে দেখা দেয় খুশকি বা সেবোরিক ডার্মাটাইটিস। এসবই ফাংগাল ইনফেকশনের লক্ষণ।
  • ঠিকমতো পরিষ্কার না রাখা: অতিরিক্ত ঘাম, তেল আর ধুলোবালি মাথার ত্বককে আরও ময়লাযুক্ত করে তোলে। যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, তাহলে হেয়ার ফলিকলে আটকে থাকা ময়লা থেকেই জন্ম নেয় সংক্রমণ।
  • দীর্ঘক্ষণ রোদের নিচে থাকা: রোদে সরাসরি থাকলে মাথার ত্বকও পুড়ে যায়। এতে স্ক্যাল্পে জ্বালাপোড়া ও সংক্রমণের ঝুঁকি বাড়ে।

‍সংক্রমণ প্রতিরোধে করণীয়

  • নিয়মিত মাথা ধুতে হবে। গরমে চুল খুব দ্রুত ঘেমে যায়, তাই একদিন পরপর বা প্রয়োজনে প্রতিদিন শ্যাম্পু করা যেতে পারে।
  • অ্যান্টি-ব্যাকটেরিয়াল বা অ্যান্টি-ফাংগাল উপাদানযুক্ত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। এতে মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট না হয়ে পরিষ্কার থাকবে।
  • চুল ভেজা অবস্থায় বেশি সময় রাখবেন না। গোসলের পর দ্রুত চুল মুছে শুকিয়ে ফেলুন।
  • চিরুনি, তোয়ালে, বালিশ কাউকে শেয়ার করবেন না। এগুলোর মাধ্যমে সহজেই ছড়াতে পারে সংক্রমণ।
  • রোদের মধ্যে বের হলে মাথা ঢেকে রাখুন। পাতলা স্কার্ফ, হ্যাট বা ছাতা ব্যবহার করতে পারেন।
  • খাদ্যতালিকায় রাখুন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার। যেমন—শাকসবজি, ফলমূল, বাদাম, ডিম, দুধ ইত্যাদি। এতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং ত্বক থাকে সুস্থ।

গরমকালে মাথার ত্বক সতর্কতার সঙ্গে যত্ন না নিলে সংক্রমণ শুধু যে চুলের ক্ষতি করে তা নয়, বরং শরীরেও অস্বস্তি তৈরি করতে পারে। তাই প্রতিদিনের যত্নে সচেতন থাকুন। তবে সংক্রমণ যদি বেশি হয়ে যায় বা চুল ঝরার মাত্রা বেড়ে যায়, তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর