টিভি পর্দায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৬:১৬ পিএম

বর্তমান সময়ে দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ধারাবাহিকটির পঞ্চম কিস্তি। বরাবারে মতো এবারও মুক্তির পর দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত সিরিজটি। প্রথম দিকেই শোনা গিয়েছিল, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর পাশাপাশি তা টিভি পর্দাতেও দেখা যাবে। এবার ভক্তদের সেই অপেক্ষাই ফুরাতে চলল। শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।

বুধবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, আগামী ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ উপভোগ করতে পারবেন। ১২০ পর্বের এ ধারাবাহিকের প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে।  

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ মারজুক রাসেল। ছবি: চ্যানেল আই

এ ছাড়া প্রচারের দিন ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে নাটকটি দ্বিতীয়বার পুনঃপ্রচার করবে চ্যানেল আই।

প্রতিবারের মতো এবারও ব্যাচেলর পয়েন্ট-৫-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্যদিয়ে শেষ হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। তারই ধারাবাহিকতায় এবার এল সিরিজটির পঞ্চম কিস্তি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর