আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম


আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ও পুরস্কৃত কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’ অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। দীর্ঘ সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ১১ জুলাই থেকে টানা সাতদিন ছবিটি ঢাকায় সিনেমা হলে প্রদর্শিত হবে। ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন।

২০১৪ সালে সানড্যান্স ফিল্ম ফান্ড থেকে অনুদানপ্রাপ্ত এই ছবিটি ২০২১ সালে নেদারল্যান্ডসের ইডফা উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর কান, লোকার্নো, ক্যামডেন, নিউইয়র্কের মমি, জুরিখ, সিডনি ও নন্তের থ্রি কন্টিনেন্টস-সহ নানা আন্তর্জাতিক উৎসবে অংশ নেয় এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ, ক্যামডেনের হ্যারেল অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করে।

তবুও দেশের সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি। পরিচালক কামার বলছেন, ‘বিগত রেজিমের রাজনৈতিক ভাষ্য সহ্য হয়নি, তাই আটকে দেওয়া হয় অন্যদিন…কে।’

কামার আহমাদ সাইমনের অন্যদিন… ছবির দৃশ্যসম্প্রতি এক বিবৃতিতে পরিচালক কামার বলেন, ‘একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করা। ২৪'র জুলাইয়ের আগে ছবিটি দেখানো নিষিদ্ধ ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো ছবি বানাবো না। কিন্তু এবার জুলাই এসে ওলটপালট করে দিল। তাই এই ছবিটি উৎসর্গ করছি এই জুলাইকে।’

প্রযোজক সারা আফরীন জানান, দেশে নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক অঙ্গনে ‘অন্যদিন…’ প্রশংসিত হয়েছে ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’ বলে। 

উল্লেখ্য, ‘অন্যদিন…’ ছবিটি কামার আহমাদ সাইমনের ‘জলত্রয়ী’র দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘শুনতে কি পাও!’ ছবি দিয়ে তিনি প্যারিস, মুম্বাইসহ নানা আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন এবং পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর