মিমের পর ফারিয়া মুগ্ধ হলেন শ্রীলঙ্কায়

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম

ঈদের ছুটিতে একে একে দুই তারকা ঘুরলেন ভারত মহাসাগরের দ্বীপদেশ শ্রীলঙ্কা। বিদ্যা সিনহা মিমের পর সেখানে গিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। আর স্বপ্নময় সেই ভ্রমণের ঝলক ভাগ করে নিয়েছেন নিজের সামাজিকমাধ্যমে।

মিরিসার কোকোনাট হিল থেকে ফারিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি শবনম ফারিয়া ঘুরে এসেছেন মিরিসার কোকোনাট হিল থেকে। সামাজিকমাধ্যমের এক পোস্টে দেখা যায়, নীল সমুদ্র, সোনালি আকাশ আর বাতাসে দুলতে থাকা নারকেল গাছের ফাঁকে দাঁড়িয়ে হাসছেন তিনি। কালো পোশাকে, কাঁধে ঝোলানো ছোট ব্যাগ আর মুখভর্তি মিষ্টি হাসিতে রঙিন হয়ে উঠেছে তাঁর ছবি।

সেই পোস্টে অভিনেত্রীর ভক্তরাও দারুণভাবে সাড়া দিয়েছেন। কেউ লিখেছেন, ‘সুন্দর জায়গায় সুন্দর মানুষ’, কেউবা জানতে চেয়েছেন, ‘আপনি নাটকে অভিনয় করেন না কেন?’

ফারিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছবির ক্যাপশনেও ফারিয়া ছিলেন কাব্যিক। তিনি লিখেছেন, ‘‘একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল, মিরিসা’। যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।’’

আরও এক পোস্টে তিনি লেখেন, ‘আরেকটা স্বপ্নপূরণ হলো। তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।’

শ্রীলঙ্কায় মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর আগে ঈদুল আজহার ছুটিতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। হিক্কাডুয়া, কন্দালামা আর ইনফিনিটি পুলে কাটানো সেই মূহূর্তগুলোও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। মিম লিখেছিলেন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
পবিত্র ঈদুল আজহার আমেজ যখন চারদিকে, তখন সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে সেই আনন্দ অনেকটা ফিকে। মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবারই প্রথম তাঁদের ঈদ কাটছে। সামাজিকমাধ্যমে আজ এক আবেগঘন পোস্টে সেই...
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে তাঁর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর