বিদেশি পর্যটকদের জন্য ফ্রি ফ্লাইট দিচ্ছে জাপান, কীভাবে পাবেন এই সুযোগ

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম

এবার টাকা ছাড়াই বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে জাপান। বিষয়টা অবাক করা হলেও, সত্যি। সম্প্রতি বিদেশি পর্যটকদের জন্য এমনই সুযোগ নিযে এসেছে জাপান এয়ারলাইন্স। তবে টোকিও নয়, জাপানের নির্জন গ্রামে বা দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা দেবে এয়ারলাইন্সটি।

সম্প্রতি, জাপান এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, বিদেশি পর্যটকেরা যদি তাদের মাধ্যমে আন্তর্জাতিক টিকিট কাটেন, তাহলে জাপানের অভ্যন্তরীণ ফ্লাইটে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাবেন।

বিশ্বজুড়ে মহামারির পর জাপানে পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। টোকিও যেন এখন পর্যটকের ভিড়ে ঠাসা। এই পরিস্থিতিতে ভিড় এড়িয়ে জাপানের অন্যরকম সৌন্দর্য দেখাতে চায় দেশটির জাতীয় এয়ারলাইন্স।

কীভাবে পাবেন বিনামূল্যে বিমান ভ্রমণের সুবিধা

এক বুকিং, একাধিক গন্তব্য

এই সুবিধা পেতে হলে যাত্রীদের আন্তর্জাতিক ফ্লাইটের সঙ্গেই জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট বুক করতে হবে জেএএলের মাধ্যমেই। এরপরই যাত্রীরা পাবেন বিনামূল্যে ডোমেস্টিক ফ্লাইটের সুযোগ। ওসাকা, সাপ্পোরো, কাগোশিমা, ওকিনাওয়া, বেপ্পু, ইয়াকুশিমার মতো ৬৪টি অভ্যন্তরীণ গন্তব্যের যেকোনো একটিতে যেতে পারবেন তাঁরা।

যারা সুযোগ পাবেন

এই অফারটি বর্তমানে বিদেশি পর্যটকদের জন্য চালু আছে। তবে একটি শর্ত রয়েছে, যদি যাত্রীরা জাপানে পৌঁছে ২৪ ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। তখন উত্তর আমেরিকা ও চীনের পর্যটকদের সামান্য স্টপওভার চার্জ দিতে হতে পারে। অন্যদের জন্য কোনো বাড়তি খরচ নেই।

লাগেজ ও সুবিধা

ইকোনমি ও প্রিমিয়াম ইকোনমি ক্লাসে যাত্রীরা দুটি করে লাগেজ এবং বিজনেস বা ফার্স্ট ক্লাসে তিনটি লাগেজ বিনা খরচে নিতে পারবেন। ফলে বিচে ছুটি কাটানো থেকে শুরু করে পাহাড়ে ট্রেকিং কিংবা গ্রামীণ শহরে রামেন খোঁজার সব প্রস্তুতি নিয়ে ভ্রমণ করা যাবে নিশ্চিন্তে।

ট্রেন নয়, এবার ফ্লাইটই বুদ্ধিমানের সিদ্ধান্ত

আগে জাপান ভ্রমণের ক্ষেত্রে জাপান রেল পাস ছিল জনপ্রিয় বিকল্প। তবে ২০২৩ সালে এর মূল্য অনেকটা বেড়ে যাওয়ায় অনেক পর্যটক এখন বিকল্প খুঁজছেন। ট্রেনে টোকিও থেকে ওসাকা যেতে একমুখী ভাড়া যেখানে প্রায় ১৪ হাজার ইয়েন (প্রায় ৯৪ ডলার), সেখানে ফ্লাইটে যাওয়া যাচ্ছে একেবারে বিনা খরচে। কিয়োটো, নারা কিংবা আরও দক্ষিণের দ্বীপ কাগোশিমা, সবকিছুই এখন হাতের নাগালে।

এই অফার কতদিন থাকবে, তা এখনো জানানো হয়নি। তবে যারা জাপান ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি হতে পারে স্মরণীয় অভিজ্ঞতা।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর