বাসায় ফিরেছেন ফরিদা পারভীন

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। তবে এখন শঙ্কামুক্ত। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তিনি বলেন, ‘গতকাল তাকে (ফরিদা পারভীন) নিয়ে আমরা বাসায় ফিরেছি। এখন অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো। সবাই ওর জন্য দোয়া করবেন।’

দীর্ঘদিন ধরে লিভারের রোগ, রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন ফরিদা পারভীন। সাম্প্রতিক বছরে তিন দফায় আইসিইউ-তে ভর্তি হতে হয়েছে তাঁকে। করোনা ও নিউমোনিয়ায় আক্রান্তের পর সর্বশেষ ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে শিল্পীকে আইসিইউ-তে নেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন এই গুণী।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর