ছুটির দিনে নাশতায় আনুন ভিন্নতা, বানান ‘স্পাইসি ক্রিম এগস’

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১০:০০ এএম

সকালে একরকম রুটি-ভাজি সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছা করে অনেকেরই। ছুটির দিনে তাই বানাতে পারেন ডিম দিয়ে এই ‘স্পাইসি ক্রিম এগস’। মেক্সিকান ঘরানার মচমচে চিলি অয়েল আর মোলায়েম ক্রিম একসঙ্গে তৈরি করে নতুন রকমের স্বাদ। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন এই রেসিপি।

উপকরণ

মেক্সিকান চিলি অয়েল (সালসা মাচা) তৈরির জন্য লাগবে তেল ১/৩ কাপ, রসুন (স্লাইস করে কাটা) ৬-৮ কোয়া, শুকনা মরিচ ৭-৮টি, ভাজা চীনাবাদাম দেড় টেবিল চামচ, ভাজা তিল ২ চা-চামচ, লবণ ১/২ চা-চামচ (বা স্বাদ অনুযায়ী), ভিনেগার ২ চা-চামচ এবং পাপরিকা পাউডার ১ চা-চামচ।

স্পাইসি ক্রিম ডিমের জন্য লাগবে হাফ কাপ রান্নার ক্রিম, মেক্সিকান চিলি অয়েল ১/২ টেবিল চামচ (বা ইচ্ছেমতো), ডিম ৪টি, লবণ স্বাদ অনুযায়ী, গুঁড়া মরিচ স্বাদ অনুযায়ী এবং পেঁয়াজ পাতা কুচি।

যেভাবে বানাবেন

প্রথমে মেক্সিকান চিলি অয়েল তৈরি পালা। তার জন্য একটি সসপ্যানে তেল গরম করে তাতে রসুন দিন। এক মিনিট ভাজুন। এরপর শুকনা মরিচ ও চিনাবাদাম দিন। ৩০ সেকেন্ড ভাজুন। তেল ছেঁকে আলাদা করে নিন।

একটি ব্লেন্ডারে ভাজা রসুন, মরিচ ও চিনাবাদাম, তিল, লবণ, ভিনেগার, ছাঁকা তেল ও পাপরিকা পাউডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ঘন পেস্ট তৈরি হলে তা একটি বোতলে ভরে রাখুন। এটি ১ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

তারপর স্পাইসি ক্রিম ডিম বানাতে হবে। তার জন্য একটি ৮ ইঞ্চির ফ্রাইপ্যানে ক্রিম ও তৈরি চিলি অয়েল দিয়ে নেড়ে ১ মিনিট কম আঁচে রান্না করুন। এরপর একে একে ডিমগুলো ভেঙে দিন। ঢেকে দিন ও ২-৩ মিনিট কম আঁচে রান্না করুন। উপরে সামান্য লবণ, গুঁড়া মরিচ, আরও একটু চিলি অয়েল ও হারা পেঁয়াজ পাতা ছিটিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন রুটি বা টোস্টের সঙ্গে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর