যে ছবির জন্য ৬ বছর পর ক্লিন শেভ করলেন মোমোয়া

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১১:০০ এএম

লম্বা চুল আর ফ্রেঞ্চ কাট দাড়ি—সচারচর এমন লুকেই থাকেন জেসন মোমোয়া। কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র। তাঁর শেয়ার করা একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি ক্লিন শেভ করছেন!

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্যানুসারে, ‘ডুন: পার্ট থ্রি’র শুটিং সামনে রেখেই নতুন লুকে হাজির হচ্ছেন এই অভিনেতা। যে কারণে দীর্ঘ ৬ বছর পর দাড়ি কাটলেন তিনি।

হ্যাঁ, ফের ‘ডানকান আইডাহো’ রূপে হাজির হতে যাচ্ছেন মোমোয়া। বিষয়টি এরইমধ্যে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ভিডিওটি শেয়ার করে অভিনেতা লেখেন, ‌‘শুধু তোমার জন্য ডেনিস।’ অর্থাৎ ছবির পরিচালক ডেনিস ভিলেনিউভের কথা বলছেন। মোমোয়া আরও বলেন, ‘ধুর! আমার এটা ভালো লাগে না।’

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডুন’ ছবিতে ডানকান চরিত্রে অভিনয় করেছিলেন মোমোয়া। এরই ধারাবাহিকতায় তৃতীয় কিস্তিতেও হাজির হচ্ছেন।

শুধু মোমোয়াই নন, সিক্যুয়েলটিতে ফিরছেন পুরনো মুখ—টিমোথি শ্যালামে, জেন্ডায়া ও ফ্লোরেন্স পিউরাও। থাকছে নতুন মুখও। এ সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় অভিষেক করছেন জেসন মোমোয়ার ছেলে নাকোয়া-উল্ফ মোমোয়া। অন্য একটি চরিত্রে থাকছেন নবাগত অভিনেত্রী লিসা বোনেট।

প্রসঙ্গত, ফ্র্যাংক হারবার্টের একই শিরোনামের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয় ডুন। গত ১ মার্চ মুক্তি পেয়েছে এর দ্বিতীয় কিস্তি ‘ডুন: পার্ট টু’। কল্পবিজ্ঞান নির্ভর সিনেমাটির বিশ্বজুড়ে ৭১৪.৬৪ মিলিয়ন ডলার ব্যবসা করে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে জমজমাট লড়াই হতে যাচ্ছে! বিগ বাজেটের একঝাঁক সিনেমা নিয়ে প্রস্তুত ঢালিউড। শেষ মুহূর্তের প্রচারণায় মেতেছেন তারকারা। কিন্তু দর্শক হিসেবে আপনার টিকিটের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর