ভেলভেট না ভেলভেটিন? দেখতেও একই, তবু আলাদা

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:০০ পিএম

নরম, চকচকে কাপড় দেখে আপনি ভাবছেন, এটা ভেলভেট, না ভেলভেটিন? প্রথম নজরে বিভ্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। দেখতে একরকম হলেও, প্রকৃতপক্ষে ভেলভেট ও ভেলভেটিনের মাঝে আছে পার্থক্য। কাপড়ের গঠন, ঔজ্জ্বল্য ও ব্যবহারিক দিক থেকে একে অপরের থেকে একেবারে আলাদা।

ভেলভেটকে অনেকেই বলেন ‘ফ্যাব্রিকের রানি’। ঐতিহ্যগতভাবে এটি তৈরি হতো রেশম দিয়ে। এর মসৃণ ও উজ্জ্বল ফিনিশ আলোর প্রতিফলনে এক ধরনের নরম দীপ্তি তৈরি করে। রেড কার্পেট থেকে শুরু করে ক্লাসিক আসবাব, এমনকি রাজকীয় পোশাকে ভেলভেটের ব্যবহার বহু পুরোনো।

এই কাপড়ের গড়ন ঢলঢলে এবং পরিধানে আরামদায়ক হলেও, এটি খুব স্পর্শকাতর। দামও তুলনামূলকভাবে বেশি। পরিষ্কার করাও কঠিন, সাধারণভাবে ধোয়া যায় না। ফলে নিয়মিত ব্যবহারের জন্য নয়, বরং বিশেষ দিনের পোশাকেই এর ব্যবহার বেশি দেখা যায়।

ভেলভেটিন দেখতে ভেলভেটের মতো হলেও এটি সাধারণত তৈরি হয় সুতি কাপড় বা সুতির মিশ্রণে। ফলে কাপড়টি হয় তুলনামূলকভাবে ভারী ও কম ঝলমলে। এর টেক্সচার ম্যাট ধরনের, ঔজ্জ্বল্য কম, কিন্তু টেকসই।

ভেলভেটিন ব্যবহারে অনেকটাই বাস্তবমুখী। এটি দিয়ে তৈরি হয় জ্যাকেট, ট্রাউজার বা কাঠামোগত ব্লাউজ। দৈনন্দিন পরিধানের জন্য ভেলভেটিন বেশি উপযোগী, এবং দামেও সাশ্রয়ী।

পার্থক্য বোঝার উপায়

সবচেয়ে বড় পার্থক্যটি বোঝা যায় কাপড়ের ঝুল বা গড়ন থেকে।

ভেলভেট নরম ও তরলভাবে ঝুলে পড়ে, ফলে গাউন বা শাড়ির মতো পোশাকে রাজসিক ভাব এনে দেয়। বিপরীতে, ভেলভেটিন অপেক্ষাকৃত শক্ত ও গঠনধর্মী, ফলে এটি নিজের মতো করে আকৃতি ধরে রাখে।

সুতরাং, ভেলভেট আর ভেলভেটিন দেখতে এক হলেও, বাস্তবে এরা আলাদা। একজন ঝলমলে, অন্যজন বাস্তববাদী। কার কোনটা দরকার, তা নির্ভর করবে আপনার স্টাইল ও প্রয়োজনে।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর