নতুন রূপে ফিরেছে গুচির ‘জ্যাকি’ ব্যাগ

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম

নতুন মেটালিক রঙে গুচির আইকনিক ‘জ্যাকি’ ব্যাগ এখন পার্টির নিখুঁত সঙ্গী। গুচির ক্রিয়েটিভ ডিরেক্টর সাবাতো দে সার্নো এই সংস্করণটির নাম দিয়েছেন ‘জ্যাকি নোটে’। ঝকঝকে রূপালি রঙের এই ব্যাগটিকে বলা হচ্ছে ‘নাইটটাইম ওয়্যারের জন্য পারফেক্ট’।

তবে এই ব্যাগের ইতিহাস বেশ দীর্ঘ। অনেকেই জানেন না, ১৯৬০-এর দশকে এটি ‘গুচি জ্যাকি’ নামে পরিচিত ছিল না। তখন ব্যাগটির নাম ছিল জি১২৪৪, একটি অভ্যন্তরীণ কোড। পরবর্তীতে সাবেক মার্কিন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডির নামেই এর নতুন নামকরণ হয়।

বেশ কয়েকটি ডিজাইনের এই ব্যাগ এনেছে গুচি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

১৯৬৪ সালে এই ব্যাগটির প্রথম সংস্করণ বাজারে আসে। তখন জ্যাকি কেনেডি নিউইয়র্কের গুচির দোকান থেকে একসাথে ছয়টি ব্যাগ কিনে নেন। এরপর থেকে পাপারাজ্জিদের ক্যামেরায় প্রায়ই দেখা যেত, তার বাহুতে গুচির এই বাঁকা আকৃতির ব্যাগটি। কখনো নিউইয়র্কের অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময়, আবার কখনো ক্যাপ্রির রাস্তায় হাঁটার দৃশ্যে।

জ্যাকি ব্যাগের আধা–চাঁদের মতো বাঁকা আকৃতি ও পিস্টন ক্লোজার তখনকার ফ্যাশন ব্যাগগুলোর সঙ্গে একেবারেই ভিন্ন ছিল। সহজ অথচ স্টাইলিশ এই নকশা ১৯৭০–এর দশকের স্বচ্ছন্দ রুচির প্রতিচ্ছবি হয়ে ওঠে। এর ন্যূনতম ব্র্যান্ডিং (কোনো বড় লোগো নেই) ‘নীরব বিলাসিতা’ প্রেমীদের কাছে আরও প্রিয় করে তোলে। যা ২০২৩–২৪ সালে বিশ্ব ফ্যাশনে দারুণ জনপ্রিয় ছিল।

বছরের পর বছর ধরে ব্যাগটি নানাভাবে পুনরায় ডিজাইন হয়েছে। ১৯৯৯ সালে টম ফোর্ড এর ডিজাইনে নতুন ফিউচারিস্টিক বকল যোগ করেন। পরে ফ্রিদা জিয়ানিনি ‘নিউ জ্যাকি’ ও ‘জ্যাকি সফট’ নামে এই ব্যাগটির আধুনিক সংস্করণ আনেন। ২০২০ সালে আলেসান্দ্রো মিশেল আবার ব্যাগটির মূল নকশা ফিরিয়ে আনেন। নাম দেন ‘গুচি জ্যাকি ১৯৬১’। এটি ছিল একটি ছোট আকৃতির রঙিন সংস্করণ।

এবার সাবাতো দে সার্নো ডিজাইন করলেন নতুন ‘জ্যাকি নোটে’। এটি রূপালি ঝলমলে রঙের সংস্করণ। যেকোনো রাতের অনুষ্ঠানে দারুণভাবে মানিয়ে যাবে। এই ব্যাগটি পরা যাবে ক্রসবডি বা অফ দ্য শোল্ডার স্টাইলে। সঙ্গে রূপালি গহনা হলে তো কথাই নেই।

আর যদি আরও গ্ল্যামার চান, তাহলে চোখ রাখতে পারেন ঝকঝকে ক্রিস্টাল খচিত সংস্করণ কিংবা গুচির ক্লাসিক ‘জিজি’ লোগোযুক্ত ব্যাগের দিকে। যেগুলো গুচি গিফট ক্যাম্পেইনের অংশ।

এই ব্যাগকে এখনকার অনেক তারকাও ভালোবেসেছেন। কেন্ডাল জেনার, দোয়া লিপা ও ডাকোটা জনসনের মতো তারকাদের দেখা গেছে এই ব্যাগ হাতে। একসময় জ্যাকি কেনেডির হাত ধরে শুরু হওয়া এই ব্যাগ আজ আবার ফিরছে নতুন ঝলকে।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর