বিনা ফিতে পাহাড়ে চড়ার সুযোগ দিল নেপাল

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:১৪ পিএম

নেপাল নতুন করে ৯৭টি পাহাড়ি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য খুলে দিয়েছে। আগে এসব শৃঙ্গে চড়ার অনুমতি ছিল না। আগামী দুই বছর এই পাহাড়গুলোতে চড়তে কোনো অনুমতিপত্রের ফি দিতে হবে না।

নেপাল বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্বতারোহণের জায়গা। প্রতিবছর হাজার হাজার মানুষ এখানে আসে মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা, লোৎসে, কাঞ্চনজঙ্ঘার মতো বিখ্যাত পাহাড়ে চড়তে। এই খাত থেকে নেপাল প্রচুর অর্থ আয় করে। পাহাড়ি এলাকার অনেক মানুষের জীবিকা চলে এই পর্যটনের ওপর।

সরকার বলছে, এই সিদ্ধান্তের ফলে কম পরিচিত এলাকায় পর্যটন বাড়বে এবং স্থানীয় মানুষের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জনপ্রিয় পাহাড়গুলোর ভিড়ও কমে যাবে।

নতুন উন্মুক্ত পাহাড়গুলো কোথায়

নতুন ৯৭টি পাহাড়ের উচ্চতা ৫,৮৭০ মিটার থেকে ৭,১৩২ মিটার পর্যন্ত। এর মধ্যে ২০টি সুদূরপশ্চিম প্রদেশে আর ৭৭টি কর্ণালি প্রদেশে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-

  • সাইপাল (৭,০৩০ মিটার)
  • আপি (৭,১৩২ মিটার)
  • আপি ওয়েস্ট (৭,০৭৬ মিটার)

নতুন নিয়ম

সরকার প্রস্তাব দিয়েছে, এভারেস্টে চড়তে চাইলে আগে অন্তত একটি ৭ হাজার মিটার উচ্চতার পাহাড় জয় করতে হবে। এই প্রস্তাব এখনো অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়া ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এভারেস্টে চড়ার ফি জন প্রতি ১১ হাজার ডলার থেকে বেড়ে ১৫ হাজার ডলার হবে।

যারা নতুন চ্যালেঞ্জ খুঁজছেন বা প্রথমবার বড় কোনো হিমালয় শৃঙ্গে চড়তে চান। তাদের জন্য এই ৯৭টি পাহাড় এক দুর্দান্ত সুযোগ হতে পারে। এখানে ভিড় কম, পথ নতুন, আর রয়েছে পাহাড়ের নীরব সৌন্দর্য।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর