সবজি পোলাওয়ের সহজ রেসিপি

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৪:০৫ পিএম

রান্নাঘরে ভাত-তরকারি প্রতিদিনই থাকে। তবে মাঝে মাঝে চাই একটু ব্যতিক্রম স্বাদ। চাই এমন কিছু যা একসঙ্গে রঙিন, সুগন্ধি আর পেটভরানো। সবজি দিয়ে তৈরি পোলাও শুধু পুষ্টিকরই নয়, রুচিকরও বটে। অতিথি আপ্যায়ন হোক বা পরিবারের সঙ্গে বিশেষ কোনো দিন, এই জুটির স্বাদ একেবারেই অন্যরকম। দেখে নিন রেসিপি।

যা যা লাগবে

  • রান্নার তেল ৩ টেবিল চামচ
  • ঘি ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ (কুঁচি করা) ১টি ছোট
  • বড় এলাচ ১টি
  • তেজপাতা ১টি
  • স্টার অ্যানিস ১টি
  • দারুচিনি ১ টুকরা
  • ছোট এলাচ ৩-৪টি
  • গোলমরিচ ১০-১২টি
  • জিরা ১ চা-চামচ
  • কারিপাতা ১৫-২০টি
  • কাঁচা মরিচ ৪-৫টি
  • টমেটো (কুঁচি করা) ১টি মাঝারি
  • আদা–রসুন বাটা ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচের পেস্ট ২ টেবিল চামচ
  • দই (ফেটানো) ১/৪ কাপ
  • ধনে ভাজা গুঁড়া ১ টেবিল চামচ
  • মৌরি গুঁড়া ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া ১/২ টেবিল চামচ
  • গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ
  • শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • আলু ১ কাপ (টুকরা করা)
  • মটরশুটি ৩/৪ কাপ
  • গাজর ৩/৪ কাপ
  • ফুলকপি ১ কাপ
  • বরবটি (ফরাসি বিনস) ১/২ কাপ
  • পানি প্রয়োজনমতো
  • স্টক কিউব ১-২টি
  • চাল ৫০০ গ্রাম (২ ঘণ্টা ভিজিয়ে রাখা)
  • ক্যাপসিকাম ১টি ছোট (কুঁচি করা)
  • পেঁয়াজকলির পাতা কুঁচি ২ টেবিল চামচ
  • জাফরান এসেন্স ১/২ চা-চামচ
  • ভাজা পেঁয়াজ ১/৩ কাপ

যেভাবে রান্না করবেন

একটি পাতিলে তেল ও ঘি গরম করুন। পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর বড় এলাচ, তেজপাতা, স্টার অ্যানিস, দারুচিনি, ছোট এলাচ, গোলমরিচ, জিরা, কারিপাতা ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন। টমেটো, আদা–রসুন বাটা ও কাঁচা মরিচের পেস্ট দিয়ে ২-৩ মিনিট ভাজুন। দই ও সব গুঁড়া মসলা দিয়ে রান্না করুন যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে।

এবার আলু, মটর, গাজর, ফুলকপি ও বরবটি দিয়ে নেড়ে ২-৩ মিনিট ভাজুন। পানি ও স্টক কিউব দিয়ে ঢেকে দিন, ৬-৮ মিনিট কম আঁচে সিদ্ধ করুন। ভেজানো চাল দিয়ে দিন, আঁচ বাড়িয়ে দিন এবং ২-৩ মিনিট রান্না করুন যতক্ষণ না পানি কমে আসে।  এবার ক্যাপসিকাম, পেঁয়াজকলির পাতা, জাফরান এসেন্স ও ভাজা পেঁয়াজ দিয়ে ঢেকে দিন। কাপড় ও ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ১০-১২ মিনিট দমে রাখুন। ওপর থেকে আরও ভাজা পেঁয়াজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর