ঝুড়ির ব্যাগ যেভাবে হবে ট্রেন্ডি ফ্যাশন

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০১:০০ পিএম

একসময় ঝুড়ির ব্যাগ মানেই ছিল পিকনিকের ঝোলার মতো কিছু। সমুদ্রসৈকত বা ছুটির দিনে মানাত বেশি। কিন্তু এখন ফ্যাশন দুনিয়ায় ঝুড়ির ব্যাগের কদর একেবারে অন্য জায়গায় পৌঁছেছে। জেন জেড প্রজন্ম এটিকে বানিয়েছে প্রতিদিনের ফ্যাশনের অংশ। প্রাকৃতিক টেক্সচার আর ভিন্নধর্মী আকৃতির কারণে এই ব্যাগ এখন যেকোনো পোশাকের সাজে যোগ করছে নতুন মাত্রা।

সাধারণ পোশাকে বাড়তি আবেদন

নীল জিনস আর সাদা টি-শার্ট, যতটা সাধারণ সাজই হোক না কেন, হাতে একটি ঝুড়ির ব্যাগ থাকলে পুরো চেহারাটাই বদলে যায়। সাজ হয়ে ওঠে গোছানো, আভিজাত্যপূর্ণ, যেন এক ঝলক প্যারিসিয়ান স্টাইল।

উজ্জ্বল রঙে ভারসাম্য আনে

নিয়ন শার্ট, কোবাল্ট ব্লু কো-অর্ডস বা লম্বা ম্যাক্সি ড্রেস, ঝলমলে পোশাকের সঙ্গে ঝুড়ির ব্যাগ দারুণ মানিয়ে যায়। নিরপেক্ষ রঙ আর প্রাকৃতিক বুনন উজ্জ্বল পোশাকের জৌলুস সামলে আনে ভারসাম্য, যাতে সাজটা কখনোই বাড়াবাড়ি মনে না হয়।

স্ট্রিটওয়্যারে নতুন মিশ্রণ

ঝুড়ির ব্যাগ মানেই বোহো সাজ, এই ধারণা ভেঙে দিয়েছে জেন জেড। কার্গো প্যান্ট, মোটা স্নিকার্স আর ক্রপ টপের সঙ্গে ঝুড়ির ব্যাগ, এই অপ্রত্যাশিত মেলবন্ধন এখন ট্রেন্ডি। গ্রামীণ আর আধুনিকতার এই বৈপরীত্যই তৈরি করছে ইনস্টাগ্রাম-যোগ্য মুহূর্ত।

দিন থেকে রাত, এক ব্যাগেই সব

দিনের বেলায় ঝুড়ির ব্যাগের সঙ্গে মানানসই হালকা ড্রেস আর স্যান্ডেল। আর রাতে একই ব্যাগ মানিয়ে যায় হিল, গয়না আর ব্লেজারের সঙ্গে। সকাল থেকে রাতের সাজ বদলালেও ঝুড়ির ব্যাগ থাকে সমান মানানসই।

ব্যক্তিত্বের ছাপ যোগ করুন

সিল্ক স্কার্ফ বেঁধে, রঙিন কী-চেইন ঝুলিয়ে কিংবা ছোট পিন লাগিয়ে ঝুড়ির ব্যাগকে করা যায় একেবারেই আলাদা। এই বাড়তি ছোঁয়ায় ফুটে ওঠে আপনার ব্যক্তিত্ব, আর আপনার ব্যাগ হয়ে ওঠে একক ও অনন্য।

ঝুড়ির ব্যাগ আসলে শুধু অ্যাকসেসরিজ নয়, এটি এখন সাজের কেন্দ্রবিন্দু। কথোপকথনেরও সূচনা হতে পারে এটি দিয়ে। জেন জিতের কাছে এর মানে কার্যকারিতা ও ব্যক্তিত্বের একসঙ্গে প্রকাশ। ক্ষণস্থায়ী ট্রেন্ডের ভিড়ে ঝুড়ির ব্যাগ প্রমাণ করছে নিজের স্থায়িত্ব, একদিকে ক্লাসিক সৌন্দর্য, অন্যদিকে নতুন প্রজন্মের সাহসী পরীক্ষা।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর