হকি বিশ্বকাপ বাছাইপর্ব

বাংলাদেশ নিশ্চিত, নাকি পাকিস্তান হবে বাধা?

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম

এশিয়া কাপ হকির প্লে অফ ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাইলজ অনুযায়ী, এই জয়ের মাধ্যমে ২০২৬ হকি বিশ্বকাপের বাছাই পর্ব খেলার সুযোগ বাংলাদেশ পাওয়ার কথা। যদিও পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে, আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) পাকিস্তানের জন্য বিশেষ সুযোগ রাখায় এখনই বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত বলে দেওয়া যাচ্ছে না।

ভারতের রাজগিরে চলতে থাকা এশিয়া কাপে শুরুতে বাংলাদেশের খেলার কথা ছিল না। পাকিস্তান শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ফলের এশিয়া কাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ। পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী প্লে-অফের দ্বিতীয় ম্যাচে আজ কাজাখস্তানকে হারিয়ে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করলেন রোমান সরকাররা। মজার ব্যাপার, কাজাখস্তানেরও এই টুর্নামেন্ট খেলার কথা ছিল না। ওমান শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় সুযোগ পায় দলটি।

পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী দুই ম্যাচের প্রথমটিতে গতকাল জাপান ২-০ গোলে হারিয়েছে চীনা তাইপেকে। ফলে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে জাপান।

আজকের দুই ম্যাচ শেষ হতেই ধরে নেওয়া হয়েছিল, বাংলাদেশ আর জাপানের বিশ্বকাপ বাছাইপর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে। বাইলজ অনুযায়ী যে তা-ই হওয়ার কথা। বাইলজ বলছে, চলমান এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে। সে হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে খেলা তো নিশ্চিত! কিন্তু পাকিস্তান থেকে খবর এসেছে, ভারতে হওয়া এই টুর্নামেন্টে নিরাপত্তাশঙ্কাজনিত কারণে যেহেতু পাকিস্তান খেলছে না, তাদের জন্য বিশেষ সুযোগ রাখতে যাচ্ছে আইএইচএফ। আর সেটা সত্যি হলে বাংলাদেশের এখনো বিশ্বকাপ বাছাইপর্বে খেলা নিশ্চিত ধরে নেওয়ার সময় আসেনি।

কারণ পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর খবর, আইএইচএফ পাকিস্তানের জন্য সুযোগ রাখতে গিয়ে এশিয়ান কাপ হকির বাইলজকে উপেক্ষা করছে। আইএইচএফের নতুন নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে ঝামেলা নেই। কিন্তু বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা নিশ্চিত করার হিসেবে ঢুকে পড়তে যাচ্ছে পাকিস্তান। আগে ২ থেকে ৬ নম্বর দল বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে বলা হলেও আইএইচএফ জানাচ্ছে, এশিয়ান কাপে ২ থেকে ৫ নম্বর দল সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে যাবে। ষষ্ঠ দলটিকে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে, সে সিরিজে জয়ী দল যাবে বিশ্বকাপ বাছাইপর্বে। সেটা হলে বাংলাদেশ-জাপান ম্যাচে জয়ী দল সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে যাবে, হেরে যাওয়া দলকে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে হবে।

তা শেষ পর্যন্ত পাকিস্তানের সংবাদমাধ্যমের দেওয়া খবর ঠিক হলে বাংলাদেশকে জাপান ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে। তার আগে আজ রাজগিরে কাজাখস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চড়াও হয় বাংলাদেশ। ম্যাচের দশ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। প্রথম কোয়ার্টারে স্কোরলাইন ১-০ ছিল। দ্বিতীয় কোয়ার্টারে আবারও আশরাফুল গোল করেন, এবার অবশ্য সরাসরি পেনাল্টি থেকে। ২৮ মিনিটে রোমান সরকারের গোলে বাংলাদেশ ৩-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। 

বিরতির পর দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রোমান আরেকটি গোল করেন। পরের মিনিটেই তৈয়ব আলী ফিল্ড গোল করলে স্কোরলাইন দাড়ায় ৫-০। ৩৭ মিনিটে কাজাখস্তান এক গোল পরিশোধ করে। চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ৫-১ ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। 

আগামী ৭ সেপ্টেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জাপান।

নারী সাফে হ্যাটট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল-সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। 
রূপকথার গল্পই যেন রচনা করেছেন বাংলাদেশের মেয়েরা। কখনো হকিতে মেয়েদের সিনিয়র জাতীয় দল ছিল না। অবশেষে প্রথমবার দল গঠন করে এশিয়ান গেমসের হকির বাছাইপর্বে খেলতে গিয়ে একের পর এক ইতিহাস গড়ছেন বাংলাদেশের...
চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে দারুণ ছন্দে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৫৯-২০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। টানা...
এতদিন হকিতে বাংলাদেশের মেয়েদের সিনিয়র জাতীয় দল ছিল না। অবশেষে সেই আক্ষেপের অবসান হয়েছে এশিয়ান গেমসের বাছাই পর্বে।  ইন্দোনেশিয়ায় বাছাই পর্বের প্রথম ম্যাচে গতকাল চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করেছে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর