এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের পদক 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে দারুণ ছন্দে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৫৯-২০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। 

টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার সঙ্গে কাবাডিতে বাংলাদেশের পদক জয়ও নিশ্চিত হলো। সেমিফাইনালে উঠে যাওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিতভাবে পাচ্ছে বাংলাদেশ।  

ম্যাচের প্রথমার্ধেই দাপটের সঙ্গে খেলতে থাকে বাংলাদেশ। ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। চাইনিজ তাইপের মেয়েরা কোনো ধরনের প্রতিরোধই গড়তে পারেনি। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। 

বাংলাদেশের মেয়েরা টানা দুই ম্যাচে জয় পেলেও পুরুষ দল টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে। পাকিস্তানের কাছে হারের পর আজ ইরানের কাছে ৪৭-৩১ পয়েন্টের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর