নুরাল পাগলার মরদেহ পোড়ানো ও দরবারে হামলার ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

রাজবাড়ীর গোয়াল‌ন্দে নুরাল পাগ‌লার দরবার ও বাড়িতে তৌ‌হিদী জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে অর্ধশত। নিহত ওই যুব‌কের নাম রা‌সেল মোল্লা (২৮)। তিনি গোয়ালন্দ উপ‌জেলার দেবগ্রাম ইউ‌নিয়‌নের জতু মিস্ত্রীপাড়া গ্রা‌মের মো. আজাদ মোল্লার ছে‌লে।

আজ শুক্রবার দুপুরে জুমা নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ ম‌হিউদ্দিন আনসার ক্লাবে জ‌ড়ো হয়ে বি‌ক্ষোভ ক‌রে মুসল্লিরা। এ সময় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসারের গা‌ড়ি, পু‌লি‌শের দুইটি গা‌ড়ি ভাঙচুর ক‌রে নুরাল পাগ‌লার বাড়ি ও দরবা‌রের গেট ভেঙে ভেত‌রে প্রবেশ ক‌রে তারা। ভবন ও দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসং‌যোগ করা হয়। প‌রে নুরুল হক ওর‌ফে নুরাল পাগ‌লার মর‌দেহ কবর থে‌কে তু‌লে ঢাকা-খুলনা মহাসড়‌কের পদ্মার মোড় এলাকায় নি‌য়ে পু‌ড়ি‌য়ে ফেলা হয়।

প‌রে সেনাবা‌হিনী ও র‌্যাব এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা আহত‌দের উদ্ধার ক‌রে গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লেক্স হাসপাতা‌লে পাঠা‌য়।

রাজবাড়ী পু‌লিশ সুপার মো. কামরুল ইসলাম ব‌লেন, ‘গোয়াল‌ন্দে নুরুল হ‌কের দরবার ও বাড়ি‌তে তৌ‌হিদী জনতার হামলার ঘটনায় রা‌সেল মোল্লা না‌মে একজন ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

এদিকে, নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার এক বিবৃতিতে সরকার এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, ‘গোয়ালন্দে নুরুল হকের (নুরাল পাগলা নামেও পরিচিত) কবরকে জঘন্যভাবে অপবিত্র করা এবং তার মৃতদেহকে জঘন্যভাবে পুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অমানবিক ও ঘৃণ্য কাজ আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায় ও সভ্য সমাজের মূল ভিত্তির ওপর সরাসরি আঘাত।’

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর