সাবিনা ইয়াসমিনকে সম্মাননা জানাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আজ রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে কালজয়ী এই শিল্পীকে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি ‘শুধু গান গেয়ে পরিচয়’ শীর্ষক এই আয়োজনে থাকছে শিল্পীর একক সংগীত পরিবেশনা। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এ সময় স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শিল্পীকে সম্মাননা প্রদান করবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত নয়, শুধু আমন্ত্রিত দর্শকদের জন্য সংরক্ষিত থাকবে।

অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় পর্বে থাকছে সাবিনা ইয়াসমিনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দেশবরেণ্য শিল্পীদের স্মৃতিচারণ, নবীন জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালকদের কম্পোজিশনে বরেণ্য এই কণ্ঠশিল্পীর গান এবং শিল্পীর একক সংগীতানুষ্ঠান। জানা যায়, অনুষ্ঠানে তিনি তাঁর বিখ্যাত ও জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। সঞ্চালনায় থাকছেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন।  

বাংলা গানের গৌরব ‘কোকিলকণ্ঠী’খ্যাত বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। সংগীতের হাতেখড়ি তাঁর মায়ের কাছে। মাত্র ৬ বছর বয়সে সাবিনা ইয়াসমিন ‘অল পাকিস্তান স্কুল মিউজিক কম্পিটিশনে’ গান গেয়ে প্রথম পুরস্কারটি জিতে নেন। এরপর একে একে বিভিন্ন ছায়াছবিতে শিশুশিল্পী হিসেবে কণ্ঠ দেন। সাবিনা ইয়াসমিন এ পর্যন্ত ১৬ হাজারের মতো গান রেকর্ড করেছেন। এর মধ্যে অধিকাংশই ছায়াছবির গান। এ ছাড়াও রয়েছে আধুনিক বাংলা গান, পল্লীগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও গজলসহ বিভিন্ন ধরনের গান। তিনি বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী। তাঁর গাওয়া বিভিন্ন দেশের গানও রয়েছে। এ ছাড়াও তিনি দেশ-বিদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।  

১৯৮৩ সালে তাঁকে ভারতের বিশ্ব উন্নয়ন সংসদ ‘সংসদ রত্ন’ উপাধিতে ভূষিত করে এবং ১৯৮৫ সালে তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। তিনি বাংলাদেশে সর্বোচ্চ পুরস্কার ‘একুশে পদক’ (১৯৮৪) এবং স্বাধীনতা পুরস্কার (১৯৯৬) লাভ করেছেন। বাংলাদেশে তিনিই একমাত্র শিল্পী যিনি শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে ১৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে রেকর্ড সৃষ্টি করেছেন। এ ছাড়াও দেশ-বিদেশে আরও অনেক পুরস্কার অর্জন করেছেন।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর