শ্যামল মাওলার ‘নাদান’-এ সোহাগের সংগীত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

ব্যান্ড ‘অ্যাডভার্ব’র ড্রামার সোহাগ চক্রবর্তী। দেশের সংগীতাঙ্গনে প্রথমবার মৌলিক ড্রামস ইনস্ট্রুমেন্টাল ‘আশ্রম’ উপহার দিয়েছিলেন তিনি। তবে সোহাগ শুধু একজন ড্রামার নন, একজন গল্পকারও—যিনি ছন্দের ভেতরে অনুভূতি বুনে দেন।

ড্রামস ইনস্ট্রুমেন্টাল দিয়ে আলোচনায় আসা সোহাগ এবার চলচ্চিত্রের সংগীত করার মাধ্যমে নতুন অধ্যায় শুরু করেছেন। অভিনেতা শ্যামল মাওলার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘নাদান’র ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন তিনি। তাঁর সংগীতায়োজনে থাকছে তিনটি মৌলিক গান।

সোহাগ চক্রবর্তী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গান তিনটি লিখেছেন কাজী সায়খ (শরীফ)। যৌথভাবে সুর করেছেন সোহাগ ও শরীফ।

প্রসঙ্গত, সোহাগের ইনস্ট্রুমেন্টাল জার্নি আশ্রম দিয়ে শুরু হলেও পরবর্তীতে তাঁর দ্বিতীয় কাজ ‘ড্যান্সিং ড্রাগন’-এ শোনা যায় ড্রামস ও বাংলা ঢোলের দুর্দান্ত মেলবন্ধন। শ্রোতাদের ভাষ্য, প্রতিটি কাজেই তিনি প্রমাণ করেছেন—কথা ছাড়াও সংগীত হতে পারে গভীর এক ভাষা।

‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল জলিলের (৭০) নামের এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ঘণ্টার ব্যবধানে তাঁর স্ত্রী আমিনা বেগমও (৬০) মারা যান। গতকাল মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
জয় দিয়ে মেসির বিদায়ী ম্যাচ রাঙাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে। এদিন সব আয়োজনই মেসিকে ঘিরে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর