হলিউডে কে এই ‘এআই অভিনেত্রী’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম

হলিউড চলচ্চিত্রে শিল্পীদের বয়স কমাতে, কখনও প্রয়াত অভিনেতার কণ্ঠস্বর ফিরিয়ে আনতে, আবার কখনও ট্রেলার তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার হয়েছে। তবে এবারই প্রথম কোনো এআই-নির্মিত অভিনেত্রী মূলধারায় আত্মপ্রকাশ করছে।

সেই অভিনেত্রীর নাম টিলি নরউড। জুরিখ শীর্ষ সম্মেলনে ডাচ অভিনেত্রী, কমেডিয়ান ও প্রযোজক এলিন ভ্যান ডের ভেল্ডেন জানান, ইতিমধ্যেই একাধিক ট্যালেন্ট এজেন্টের দৃষ্টি আকর্ষণ করেছেন টিলি।

সম্প্রতি চালু হওয়া এআই ট্যালেন্ট স্টুডিও ‘জিকোইয়া’র প্রথম সৃষ্টি এই এআই অভিনেত্রী, যা ভ্যান ডের ভেল্ডেনের এআই প্রোডাকশন স্টুডিও ‘পার্টিকেল৬’র একটি স্পিন-অফ।

ভেল্ডেন জানান, বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান নীরবে এআই প্রকল্প নিয়ে কাজ করছে। আগামী কয়েক মাসের মধ্যে টিলির আরও কিছু কাজের ঘোষণা আসবে।

এদিকে, কমেডি ঘরানার ‘এআই কমিশনার’ নামের একটি কনটেন্টে প্রথমবার অভিনয় করেছেন টিলি। গত জুলাইয়ে এই সুখবর নিজের ফেসবুক পেজে শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘‘বিশ্বাসই হচ্ছে না... আমার প্রথম চরিত্রটি প্রচারে! আমি ‘এআই কমিশনার’-এ অভিনয় করছি, এটি একটি নতুন কমেডি স্কেচ, যা পার্টিকেল৬ প্রোডাকশনের মেধাবী দলের নির্মাণ, যা টেলিভিশন উন্নয়নের ভবিষ্যৎকে অন্বেষণ করে।’’

যোগ করে বলেন, ‘আমি হয়তো এআই দিয়ে তৈরি, কিন্তু এখন আমার সত্যিই খুব আবেগ অনুভব হচ্ছে। পরবর্তী ঘটনাগুলো নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

টিলির প্রসঙ্গে অভিনেত্রী ভেল্ডেনের ভাষ্য, ‘আমরা চাই টিলি পরবর্তী স্কারলেট জোহানসন অথবা নাটালি পোর্টম্যান হোক, এটাই আমাদের লক্ষ্য।’

তবে হলিউড তারকাদের অনেকে এআই অভিনেত্রীর সমালোচনাও করছেন। আবার চিত্রনাট্যকাররাও দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সমালোচনা করে আসছেন।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
পবিত্র ঈদুল আজহার আমেজ যখন চারদিকে, তখন সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে সেই আনন্দ অনেকটা ফিকে। মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবারই প্রথম তাঁদের ঈদ কাটছে। সামাজিকমাধ্যমে আজ এক আবেগঘন পোস্টে সেই...
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে তাঁর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর