আমিরের সেটে শাকিবের ‘প্রিন্স’র মিটিং, দেখা মিলল বলিউড অভিনেতারও

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৩০ পিএম

শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’। চলছে প্রি-প্রোডাকশনের কাজ। পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা সিনেমাটির কাজে এখন মুম্বাইতে অবস্থান করছেন।

কারণ এতে আছেন বলিউডের পরিচিত চিত্রগ্রাহক অমিত রায়। ছবির মিটিংয়ে হঠাৎই হাজির বলিউড অভিনেতা আমির খান! কী অবাক লাগছে?

লাগারই কথা! না, আমির খান বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন না। মূলত প্রি-প্রোডাকশনের মিটিংটি হয়েছে মুম্বাইয়ে আমির খানের সেটে। সেখানে আমির তাঁর নতুন কাজের শুটিং করছিলেন। সিনেমাটির চিত্রগ্রাহক হলেন অমিত রায়। ব্যস, মিটিংয়ের বদৌলতে আমির খানের সঙ্গে দেখা হয়ে যায় ‘প্রিন্স’ পরিচালক-প্রযোজকের।

শুটিং সেটে আমির খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আবু হায়াত মাহমুদ সেই বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘প্রি-প্রোডাকশনের এই মুহূর্তগুলো আমাদের জন্য খুবই বিশেষ। ধন্যবাদ অমিত দা, আমাদের জন্য এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য।’

তথ্য জানতে আবু হায়াত মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘এটা বেশ ভালোলাগার বিষয়। আমির খান অনেক বড় মাপের শিল্পী। তাঁর সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়নি, তবে হাই-হ্যালোটা শুধু হয়েছে।’

আবু, অমিত ও শিরিন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রিন্স ছবির ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে যুক্ত হয়েছেন অমিত রায়। যিনি ‘অ্যানিমেল’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার’সহ বহু সিনেমায় ভিজ্যুয়ালে মুগ্ধতা দিয়েছেন।

জানা যায়, প্রিন্স-এ থাকবেন তিন নায়িকা, যাঁর মধ্যে একজন নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর