ছোট পর্দায় বিজয়া দশমী 

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বৃহস্পতিবার এ উৎসবের বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এ দিন দেবী মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দুর্গাপূজা উপলক্ষে আজ বিজয়া দশমীতে রাত ১১টায় প্রচার হবে ‘জননী দশভূজা’। শ্যামল দত্তের রচনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। গান, নাচ ও দেবী দুর্গার মহিষাসুর বধ নাটিকার সমন্বয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

বাংলাভিশন বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রচার করবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘আদ্যাশক্তি মা দুর্গা’। এতে আলোচক হিসেবে থাকবেন ধানমন্ডি-কলাবাগান পূজা ট্রাস্টের সভাপতি তপন কান্তি সরকার এবং ঢাকা রামকৃষ্ণ মঠের ব্যবস্থাপক স্বামী দেবধ্যানানন্দ। সঞ্চালনা করবেন ইন্দ্রানি নিশি, প্রযোজনায় সুব্রত দে।

এটিএন বাংলা দুপুর ১টা ২০ মিনিটে দেখাবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঢাকের তালে’।

দুরন্ত টিভি সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার করবে শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’। এখানে গান গাইবেন সংগীতশিল্পী আবিদা সুলতানা, দেবলীনা সুর ও চম্পা বণিক। রাত ৯টায় প্রচার হবে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। আজকের অতিথি পূর্ণা আনন্দিতা ও তাঁর মা। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন আমিনা নওশীন রাইসা, সঞ্চালনায় রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা।

এনটিভি সকালে থাকছে একাধিক আয়োজন। সকাল ৮টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। এতে গান গাইবেন কণ্ঠশিল্পী সন্দীপন। সকাল সাড়ে ৯টায় দেখানো হবে ‘এনটিভির নিমন্ত্রণে’ অনুষ্ঠানটি। রফিকুল ইসলামের প্রযোজনায় সঞ্চালনায় থাকবেন নূজহাত সওম। আর রাত সাড়ে ১১টায় ‘মিউজিক নাইট’-এ সরাসরি গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী পূজা। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় উপস্থাপনা করবেন ফারজানা বিথী।

মাছরাঙা টিভি রাত সাড়ে ১০টায় দেখাবে নাটক ‘রাধিকা’। ফরহাদ আলমের পরিচালনায় ও আমানুল হক হেলালের রচনায় নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ অনেকে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর