সিলন নীলা পাথর কেন এত দামি, জানেন?

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম

প্যারিসের লুভ্র মিউজিয়ামে আয়োজিত ‘গ্র্যান্ড ফ্যাশন ডিনার’-এ ঝলমলে উপস্থিতিতে নজর কাড়লেন ব্ল্যাকপিঙ্ক তারকা জিসু। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড কার্তিয়েরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি পরেছিলেন এক রাজকীয় নেকলেস। যাতে বসানো ছিল বিরল ও অত্যন্ত মূল্যবান সিলন নীলা পাথর।

সিলন নীলা পাথর। যাকে অনেকে শ্রীলঙ্কান নীলা নামেও চেনেন। এটি পৃথিবীর সবচেয়ে দামি ও অপূর্ব রত্নগুলোর একটি। এই রত্ন কেবলমাত্র শ্রীলঙ্কাতেই পাওয়া যায়। যা একসময় সিলন নামে পরিচিত ছিল।

সোথেবির তথ্য অনুযায়ী, ‘শ্রীলঙ্কার এই অঞ্চলে পাওয়া নীলা পাথরগুলোর রঙ গাঢ় নীল। হাজার বছরেরও বেশি সময় ধরে নীলা পাথরকে ঘিরে নানা পৌরাণিক বিশ্বাস গড়ে উঠেছে। আজও অনেকে বিশ্বাস করেন, নীলা মনোসংযোগ ও মানসিক প্রশান্তি বাড়াতে সাহায্য করে। সেই সাথে উদ্বেগ ও হতাশা কমায়। আর সম্পর্কের প্রতি বিশ্বস্ততা ও ভালোবাসা জাগায়।’

এই নীলা পাথর সারা বিশ্বেই দুষ্প্রাপ্য ও অত্যন্ত জনপ্রিয়। শ্রীলঙ্কার রত্নাপুরা অঞ্চল বিশ্বের অন্যতম সমৃদ্ধ রত্নখনি হিসেবে পরিচিত, এলাকাটিকে বলা হয় ‘সিটি অফ জেমস’।

সিলন নীলা সাধারণত নীল বিভিন্ন শেডে পাওয়া যায়। নীল রঙের পাশাপাশি রয়েছে গোলাপি, হলুদ, সবুজ, বেগুনি ও কমলা। এর মধ্যে গোলাপি সিলন নীলাও বেশ জনপ্রিয়।

জিসুর এই সাজ প্রমাণ করে, ফ্যাশন শুধু সৌন্দর্যের প্রকাশ নয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্যারিসের এই লুভ্র ফ্যাশন ডিনারে তারকাদের আনাগোনায় মুখর হয়ে উঠেছিল পুরো অনুষ্ঠানস্থল। সেই ভিড়ের মধ্যেই জিসুর উপস্থিতি ছিল সবচেয়ে দৃষ্টিনন্দন। তিনি পরেছিলেন অফ-শোল্ডার কালো গাউন, যার মিষ্টি হার্ট–শেপ বডিস ডিজাইনটিতে ফুটে উঠেছিল রাজকীয় শৈলী। তবে সবার চোখ আটকে যায় তাঁর গলায় ঝলমলে কার্তিয়ের নেকলেসটিতে।

জিসু পরেছিলেন পঁতের দ্য কার্তিয়ে নেকলেস। যা প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে লুভ্রের এই বিশেষ ডিনার অনুষ্ঠানে। কার্তিয়েরের ভাষায়, ‘নেচার সোভাজ হাই জুয়েলারি কালেকশনের এই অনন্য সৃষ্টি এক কাল্পনিক অরণ্যে প্যান্থারের উপস্থিতি ফুটিয়ে তোলে। সেখানে এক বিশাল ২৬.৫৩ ক্যারেটের সিলন নীলা পাথরের ওপর নজর রাখছে এই রাণিসুলভ বিড়াল।’

জিসুর এই সাজ প্রমাণ করে, ফ্যাশন শুধু সৌন্দর্যের প্রকাশ নয়। বরং এটি ঐতিহ্য, শিল্প আর ইতিহাসের মেলবন্ধনও হতে পারে। লুভ্রের আলোয় ঝলমল করে জিসু যেন আবার মনে করিয়ে দিলেন, রূপের আসল জেল্লা লুকিয়ে থাকে তার উপস্থাপনায়।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর