পশ্চিমবঙ্গে জয়ার ছবিতে কালি মাখিয়ে দেওয়া হলো আগুন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পিএম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়! তবে এবার সিনেমা নয়, বিতর্কের কারণে। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক উৎসবে অতিথি হিসেবে তাঁর উপস্থিতি ঘিরে রীতিমতো হুলস্থুল পড়ে গেছে।

গত শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজনে অনুষ্ঠিত হয় এই উৎসব। রঙিন আলো, নাচ-গান আর আনন্দ আবহে ভাসছিল শহর। আর সেখানেই মঞ্চে উঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন জয়া আহসান।

কিন্তু এই সাংস্কৃতিক মুহূর্তই পরিণত হয় রাজনৈতিক বিতর্কে। অনুষ্ঠানে জয়াকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, ‘এক বাংলাদেশি নাগরিককে রাজ্যের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো অসম্মানজনক এবং অযৌক্তিক।’

দুর্গাপুর পূজা উৎসবে জয়া আহসান। ছবি: স্কিনশট থেকে নেওয়া

দুর্গাপুরে বিজেপির নেতাকর্মীরা এরপর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রশাসনিক ভবনের সামনে জয়ার ছবিতে কালি মাখিয়ে আগুন জ্বালানো হয়, এমনকি ‘জয়া গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়।

বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের শিল্পীদের বাদ দিয়ে একজন বাংলাদেশিকে মঞ্চে আনা মানে বাংলার সংস্কৃতির প্রতি অবমাননা।’

অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘দুর্গাপুরে জয়া আহসানের আগমন কোনো অপমান নয়, এটি সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক। বিজেপি সবকিছুতেই রাজনীতি খুঁজে বেড়াচ্ছে।’

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর