আমার ১২টা বিয়ে করার ইচ্ছে: পরী মণি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম

পরী মণি—অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হয়েছে তাঁর। প্রেম-বিয়ে নিয়ে বহুবার শিরোনাম হয়েছেন এই চিত্রনায়িকা। এবার হাসতে হাসতে বললেন, ‘আমার এক ডজন বিয়ে করার ইচ্ছে!’

পরী মণি জানান, অভিনয়ে আসার আগে তিনি তাঁর খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি। নিজের ভাষায় পরী বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল। আমার আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে। ছোটবেলা থেকে মজা করে বলতাম—আমি এক ডজন বিয়ে করব! কিন্তু এই কথাটা গুজব হিসেবে এভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা বুঝিনি। না বুঝলে তো কোনোদিনই বলতাম না।’

উল্লেখ্য, ইসমাইলের সঙ্গে পরী মণির বিয়ের প্রসঙ্গটি আলোচনায় আসে গত বছর নভেম্বরে, এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পুরনো ছবি ভাইরাল হয়। যদিও পরী কিছু বলেননি, তাঁর নীরবতাই যেন নিশ্চিত করে দেয়, খবরটি সত্য ছিল।

অনুষ্ঠানে উপস্থাপক পরী মণিকে প্রশ্ন করেন, শেখ সাদির (যাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল) সঙ্গে তাঁর সম্পর্ক কী? পরী হেসে উত্তর দেন, ‘ও আমার ছোট ভাইয়ের মতো।’

এরপর প্রশ্ন আসে, তিনি এখন সিঙ্গেল কি-না? জবাবে পরী মণি বলেন, ‘না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেও করি না। কারণ আমার জীবনে সবসময় প্রেম-প্রেম একটা ফিল থাকে। আর আমি মনে করি, এটা থাকা ভালো।’

চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে নায়ক শরীফুল রাজের সঙ্গে তাঁর পরিচয়, পরে বিয়ে। তাঁদের এক ছেলে সন্তানও রয়েছে। তবে রাজের সঙ্গে সেই সম্পর্ক এখন অতীত।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর