ঘরোয়া উপায়ে যেভাবে পাবেন উজ্জ্বল ত্বক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পিএম

ত্বকের যত্নে সচেতন যারা, তাদের জন্য কাঁচা দুধ হতে পারে সহজ ও কার্যকরী বন্ধু। এটি কেবল প্রাকৃতিক ক্লিনজার নয়। বরং ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে। সেই সাথে আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। কালচে দাগ কমে। দূর হয় রোদে পোড়া ভাব।

ত্বককে নরম ও মসৃণ করার ঘরোয়া প্যাক

কাঁচা দুধ ও হলুদের গুঁড়া: একটি পাত্রে ১ টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চা-চামচ হলুদের গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। হলুদে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান ব্রণ ও পিগমেন্টেশনের কালচে দাগ কমায়।

কাঁচা দুধ ও মধু: সমপরিমাণ কাঁচা দুধ ও মধু মিশিয়ে মুখে লাগান। তারপর ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে।

চালের গুঁড়া ও কাঁচা দুধ: চালের গুঁড়ার সঙ্গে কাঁচা দুধ ও মধু মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। মুখে ৭-১০ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। মরা কোষ দূর করে ত্বককে মসৃণ ও নরম করে।

সংবেদনশীল ত্বকে কাঁচা দুধ ব্যবহার করার আগে পেচ টেস্ট করতে হবে। অন্যথায় ত্বক লালচে হয়ে যেতে পারে।

টিপস

  • সপ্তাহে ২-৩ বার এই প্যাক ব্যবহার করুন।
  • ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার রাখুন।
  • নিয়মিত ব্যবহারে ত্বক দীর্ঘদিন উজ্জ্বল ও স্বাস্থ্যবান থাকে।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর