কলকাতায় ছবির অডিশনে একসঙ্গে চঞ্চল-ফারিণ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম

বর্তমানে কলকাতায় রয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। সম্প্রতি নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি ছবিতে অভিনয় করছেন চঞ্চল। এদিকে, ফারিণও রয়েছেন কলকাতা শহরে। গত ২১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত কোয়েল মল্লিক-কৌশিক সেন অভিনীত ‘স্বার্থপর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গেল এই দুই ঢাকাই তারকাকে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর একটি সিনেমায় দেখা যাবে চঞ্চল ও ফারিণকে। চলছে আলোচনা, প্রস্তুতি।

মূলত অভিনেত্রী কোয়েল মল্লিকের ডাকেই স্পেশাল শোয়ে হাজির হন তাঁরা। তবে তাঁদের উপস্থিতি নতুন ছবির জল্পনা ছড়িয়ে দিয়েছে।

এক প্রশ্নে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে আমরা কেউ জানতাম না দুজনেই কলকাতায় আছি, পুরোটাই কাকতালীয়, ও (ফারিণ) জানত না আমি এখানে এবং আমিও জানতাম না ও এখানে। টোনিদা অর্থাৎ অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে আমি একটি মিটিং করার জন্য কলকাতায় আসি। এছাড়াও ছবির শুটিং তো আছেই। আবার ও (ফারিণ) এখানে টোনিদার সঙ্গে মিটিং করতে আসে। দুজনেই যাওয়ার পর দেখা হয় এবং তখন জানতে পারি দুজনেই এখানে আছি। ব্যাপারটা বেশ মজার।’

বাংলাদেশি দুই তারকা যখন একসঙ্গে মিটিংয়ে ছিলেন, তবে কি এবার অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় দুজনকে একই ছবিতে দেখতে পাবেন দর্শকেরা? এমন প্রশ্নে চঞ্চল বলেন, ‘সেটা এখনও জানি না। তবে কথাবার্তা চলছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করব।’

অনিরুদ্ধ রায়চৌধুরী। ছবি: সংগৃহীত

সরাসরি কিছু না বললেও তাঁদের মধ্যে যে নতুন ছবি নিয়ে কথা হয়েছে, তা বোঝা গেল অভিনেতার কথার মাঝেই। এছাড়াও একই পরিচালকের সঙ্গে একই সময়ে সাক্ষাতও ইঙ্গিত দেয় যে, সব ঠিক থাকলে অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী ছবিতে কাজ করছেন চঞ্চল-ফারিণ।

এর আগে ঢালিউডের জয়া আহসানকে নিয়ে ‘ডিয়ার মা’ বানিয়েছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। গত ১৮ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়ে নেয়।

ইতিমধ্যে টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন চঞ্চল। অন্যদিকে, দর্শকরা তাসনিয়া ফারিণকে প্রথমবার দেখেন অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ ছবিতে।

অন্যদিকে, চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে এর আগে একসঙ্গে দেখা গিয়েছিল সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এ। হইচই প্ল্যাটফর্মের এই সিরিজ এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয়তা পায়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর