গাড়িচাপা দিয়েই চম্পট, সিসিটিভি দেখে জনপ্রিয় কন্নড় অভিনেত্রীকে শনাক্ত

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম

সপ্তাহখানেক আগে বেঙ্গালুরুর ব্যাতারায়ণপুরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। কিন্তু মুহূর্তেই চম্পট দেয় অভিযুক্ত গাড়িটি। তারপর থেকেই এই ‘হিট অ্যান্ড রান’ দুর্ঘটনার অভিযুক্তের সন্ধান পেতে মাঠে নামে পুলিশের একটি তদন্ত দল। অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে জনপ্রিয় কন্নড় অভিনেত্রী এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী দিব্যা সুরেশের নাম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র বরাতে জানা যায়, গত ৪ অক্টোবর রাত ১টা ৩০ মিনিটের দিকে ব্যাতারায়ণপুরার নিত্য হোটেলের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি মোটরবাইকে তিনজন যাত্রী ছিলেন। আর বেপরোয়া গতিতে দিব্যা সুরেশের গাড়িটি ছুটে এসে ওই তিন আরোহীকে ধাক্কা মারে। 

দুর্ঘটনা কবলিত বাইকে ছিলেন অনুশা ও অনিতা নামের দুই নারী ও তাঁদের খুড়তুতো ভাই কিরণ।রীতিমতো ছিটকে পড়েন তাঁরা। অনুশা ও কিরণ অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেও অনিতা গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর পা ভেঙে গেছে। অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

এই ঘটনায় থানায় একটি এফআইআর দায়ের করেন ভুক্তভোগীরা। অভিযোগপত্রে বলা হয়, কুকুরের ঘেউ ঘেউ এড়াতে বাইক আরোহীরা সামান্য ঘুরে দাঁড়িয়েছিলেন, তখনই সুরেশের গাড়িটি এসে তাঁদের ধাক্কা মারে। শুধু তাই নয়, কোনো সাহায্য না করেই সেখান থেকে পালিয়ে যায় গাড়িটি।

প্রাথমিকভাবে গাড়িটি অজ্ঞাত পরিচয় হিসেবে এফআইআর-এ অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং একজন নারী এটি চালাচ্ছিলেন বলে উল্লেখ ছিল।

অবশেষে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে গাড়িটি ট্র্যাক করে এবং নিশ্চিত করে যে এটি দিব্যা সুরেশের। বেঙ্গালুরু পশ্চিম ট্রাফিক বিভাগের ডিসিপি ড. অনুপ শেঠি জানান, তাঁরা ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করেছেন। পাশাপাশি আরও তদন্ত চলছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর